সমন্বিত ৬ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠান: অফিসার (সাধারণ) (২০২৬): বাংলা ভাষা ও সাহিত্য প্রশ্ন সমাধান

১৫টি প্রশ্ন। সঠিক উত্তর সবুজ রঙে; পুরো ব্যাখ্যা দেখতে প্রশ্নে চাপুন।

  1. 'ঈদৃশ' এর বিপরীত শব্দ কোনটি? পুরো পাতা ›
    1. ক সদৃশ
    2. খ এরকম
    3. গ সাদৃশ
    4. ঘ তাদৃশ
  2. নিচের কোন বিপরীত শব্দটি ঠিক নয়? পুরো পাতা ›
    1. ক অমৃত-গরল
    2. খ তস্কর-সাধু
    3. গ কৃশ-স্থূল
    4. ঘ অর্বাচীন-আধুনিক
  3. বাক্যের অন্তর্গত পদসমূহের বিশ্বাসযোগ্য ভাবসম্মিলনের নাম- পুরো পাতা ›
    1. ক আসক্তি
    2. খ যোগ্যতা
    3. গ আকাঙ্ক্ষা
    4. ঘ কোনটিই নয়
  4. বিশেষণ বর্গের উদাহরণ কোনটি? পুরো পাতা ›
    1. ক অসুস্থ ছেলেটি আজ স্কুলে আসেনি।
    2. খ আমার ভাই পড়তে বসেছে।
    3. গ পোকায় খাওয়া কাঠ দিয়ে ভালো আসবাব হয় না।
    4. ঘ সে লিখছে আর হাসছে।
  5. নিচের কোন শব্দটি পর্তুগিজ ভাষা থেকে আগত নয়? পুরো পাতা ›
    1. ক আলপিন
    2. খ জানালা
    3. গ আনারস
    4. ঘ লাশ
  6. নিচের কোনটি অঘোষ ধ্বনি নয়? পুরো পাতা ›
    1. ক চ
    2. খ ট
    3. গ জ
    4. ঘ থ
  7. অনুজ্ঞাসূচক বাক্যের শেষে কোন চিহ্ন বসে? পুরো পাতা ›
    1. ক দাঁড়ি
    2. খ কমা
    3. গ সেমিকোলন
    4. ঘ হাইফেন
  8. উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটি? পুরো পাতা ›
    1. ক গরুর গাড়ি
    2. খ ছাত্রাবাস
    3. গ উপাচার্য
    4. ঘ জাদুকর
  9. 'আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই।'- কোন ধরনের বাক্য? পুরো পাতা ›
    1. ক সরল
    2. খ জটিল
    3. গ যৌগিক
    4. ঘ আশ্রিত
  10. নিচের কোনটি ভিন্নার্থক? পুরো পাতা ›
    1. ক অজগর বৃত্তি
    2. খ গোঁফ-খেজুরে
    3. গ ঘরের ঢেঁকি
    4. ঘ ননীর পুতুল
  11. 'করলাম' পদের 'লাম' শব্দাংশ কিসের উদাহরণ? পুরো পাতা ›
    1. ক ক্রিয়া-বিভক্তি
    2. খ কারক-বিভক্তি
    3. গ নাম প্রকৃতি
    4. ঘ বলক
  12. 'একোন' এর ব্যাসবাক্য কোনটি? পুরো পাতা ›
    1. ক এ কে কোন
    2. খ এক দ্বারা উন
    3. গ এককে কোন
    4. ঘ এক হইতে উন
  13. সন্ধির নিয়মানুসারে কোন বানানটি ভুল? পুরো পাতা ›
    1. ক মস্যাধার
    2. খ প্রত্যেক
    3. গ নদ্যম্বু
    4. ঘ প্রত্যুষ
  14. নিচের কোনটি 'আনী' প্রত্যয়যোগে গঠিত হয়েও স্ত্রীবাচকতা না বুঝিয়ে ভিন্ন অর্থ বোঝাচ্ছে? পুরো পাতা ›
    1. ক মাতুলানী
    2. খ ইন্দ্রানী
    3. গ হিমানী
    4. ঘ ক্ষত্রিয়ানী
  15. 'মৌন নয়' ছোটগল্পটি কার লেখা? পুরো পাতা ›
    1. ক শওকত ওসমান
    2. খ মুনীর চৌধুরী
    3. গ জহির রায়হান
    4. ঘ রাবেয়া খাতুন

সমন্বিত ৬ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠান: অফিসার (সাধারণ) (২০২৬): অন্যান্য বিষয়

ইংরেজি ভাষা ও সাহিত্য ১৫বাংলাদেশ বিষয়াবলি ৯আন্তর্জাতিক বিষয়াবলি ৫গাণিতিক যুক্তি ১৫কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ১০

সব পরীক্ষার বাংলা ভাষা ও সাহিত্য প্রশ্নসরকারি ব্যাংক প্রশ্ন সমাধান