আমাদের সম্পর্কে
প্রশ্নব্যাংক নতুন · ফ্রি৩,০২১টি আসল বিসিএস প্রশ্ন, ব্যাখ্যাসহসমাধান ও ব্যাখ্যা

বাংলা ভাষা ও সাহিত্য

বিসিএস প্রিলিমিনারির ৫৬৬টি প্রশ্ন, নতুন পরীক্ষা আগে।

৫০তম বিসিএস (২০২৬)

  1. ১.তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের 'কবি' গ্রন্থটিতে কোন্ বিষয়টি প্রাধান্য পেয়েছে?উত্তর: গ. ডোম সম্প্রদায়ের জীবন কাহিনী
  2. ২.কিশোর পত্রিকা 'বালক' প্রতিষ্ঠা কার অমর কীর্তি?উত্তর: ক. স্বর্ণকুমারী দেবী
  3. ৩.'পরমেশ' শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?উত্তর: খ. পরম + ঈশ
  4. ৪.'ই' এর মাত্রার উপরের অংশের নাম কী?উত্তর: ক. চৈতন
  5. ৫.বাংলা পুঁথি সাহিত্যের উদাহরণ কোনটি?উত্তর: খ. আমীর হামজা
  6. ৬.'স্বর্গ' শব্দের সঠিক সমার্থক শব্দজোড়া কোনটি?উত্তর: ঘ. ত্রিদিব, সুরপুর
  7. ৭.কোন্ বাক্যটি প্রয়োগগত দিক থেকে শুদ্ধ?উত্তর: গ. আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত।
  8. ৮.'মা তাঁর সন্তানদের ভালোবাসেন'- এটি কোন্ ধরণের বাক্য?উত্তর: ঘ. অস্থিবাচক
  9. ৯.'ঢাকা মুসলিম সাহিত্য সমাজ' কত সালে প্রতিষ্ঠিত হয়?উত্তর: খ. ১৯২৬ সালে
  10. ১০.কোনটি কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ?উত্তর: গ. যুগবাণী
  11. ১১.'কাআ তরুবর পঞ্চ বি ডাল'- পদটির রচয়িতা কে?উত্তর: ক. লুইপা
  12. ১২.জসীমউদ্দিনের 'কবর' কবিতাটি কোন্ পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?উত্তর: ঘ. কল্লোল
  13. ১৩.'বিষণ্ণ' শব্দটির সঠিক বিশেষ্য রূপ কোনটি?উত্তর: ক. বিষাদ
  14. ১৪.কোনটি 'ভাত' এর প্রতিশব্দ?উত্তর: ঘ. তণ্ডুল
  15. ১৫.মুক্তিযুদ্ধকে উপজীব্য করে 'যাত্রা' উপন্যাসটি লিখেছেন-উত্তর: গ. শওকত আলী
  16. ১৬.একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে বলে-উত্তর: ঘ. স্বরসঙ্গতি
  17. ১৭.'ফিকা কমলা রং'- এখানে ফিকা অর্থ কী?উত্তর: ক. অনুজ্জ্বল
  18. ১৮.কোনটি বাউল গানের বৈশিষ্ট্য?উত্তর: গ. আধ্যাত্মিক প্রেম ও অন্তর্গত অনুসন্ধান
  19. ১৯.'ময়দান, মুনাফা, বই' শব্দ তিনটি কোন্ ভাষা থেকে আগত?উত্তর: গ. আরবি
  20. ২০.'রাজপথ' শব্দের ব্যাসবাক্য কোনটি?উত্তর: ঘ. পথের রাজা
  21. ২১.১৩৫০ বঙ্গাব্দের দুর্ভিক্ষ নিয়ে রচিত উপন্যাস কোনটি?উত্তর: খ. অশনি সংকেত
  22. ২২.'আকাশ ও পৃথিবীর অন্তরাল'-এক কথায় প্রকাশ করলে সঠিক উত্তর কী হবে?উত্তর: খ. রোদসী
  23. ২৩.কোন্ কবি 'মজলুম আদিব' ছদ্মনামে কবিতা লিখতেন?উত্তর: ঘ. শামসুর রাহমান
  24. ২৪.'বেতার, বিপত্নীক'-শব্দ দুটি কোন্ সমাসের উদাহরণ?উত্তর: ক. নঞ তৎপুরুষ, বহুব্রীহি
  25. ২৫.কোন্ বাক্যে সমধাতুজ কর্ম রয়েছে?উত্তর: গ. আজ এমন ঘুম ঘুমিয়েছি!
  26. ২৬.মৈয়মনসিংহ গীতিকা কতটি ভাষায় অনূদিত হয়েছে?উত্তর: ক. ২৩টি
  27. ২৭.আধুনিক বাংলা নাটক মূলত কয়টি পর্বে বিভক্ত?উত্তর: গ. ৫টি
  28. ২৮.'প্রাচ্য' শব্দের বিপরীত শব্দ কোনটি?উত্তর: ক. প্রতীচ্য
  29. ২৯.পুঁথি সাহিত্যে প্রাচীনতম লেখক কে?উত্তর: ঘ. ফকির গরীবুল্লাহ
  30. ৩০.কোন্ বানানটি শুদ্ধ?উত্তর: খ. কথোপকথন
  31. ৮৯.কোন্ গুচ্ছের সবগুলো বানানই শুদ্ধ?উত্তর: ঘ. একত্রিত, স্থায়িত্ব, অর্ধাঙ্গিনী

৪৭তম বিসিএস (২০২৫)

  1. ১.’লুই ভণই গুরু পুছিঅ জান।’- এখানে ’ভণই’ শব্দের অর্থ কী?উত্তর: ক. বলে
  2. ২.’শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের অংশ নয় কোনটি?উত্তর: ঘ. প্রণয় খণ্ড
  3. ৩.বিবৃত স্বরধ্বনি বলতে বোঝায় -উত্তর: ক. যে স্বরধ্বনি উচ্চারণে ঠোঁট বেশি খোলে
  4. ৪.মনোয়েল দ্যা আসসুম্পসাঁও অভিধান প্রকাশের আগে কত বছর ধরে শব্দ সংগ্রহ করেন?উত্তর: গ. ৯-১০ বছর
  5. ৫.'আলালের ঘরের দুলাল' প্রথমে কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়?উত্তর: গ. মাসিক পত্রিকা
  6. ৬.'সকলের তরে সকলে আমরা/প্রত্যেকে আমরা পরের তরে।'- কোন কবিতার অংশ?উত্তর: ঘ. সুখ
  7. ৭.কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থটি বাজেয়াপ্ত হয়নি?উত্তর: ক. অগ্নিবীণা
  8. ৮.জসীম উদ্‌দীনের 'কবর' কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?উত্তর: খ. রাখালী
  9. ৯.গৌড়ী প্রাকৃত বলতে বোঝায়-উত্তর: ক. গৌড় অঞ্চলের মুখের ভাষা
  10. ১০.'Glossary' শব্দের বাংলা পরিভাষা-উত্তর: গ. শব্দার্থপঞ্জি
  11. ১১.'ঐক্যমত' শব্দটি কোন বিবেচনায় অশুদ্ধ নয়?উত্তর: ক. মতের ঐক্য - এভাবে সমাসসাধিত ধরলে
  12. ১২.১৯৩৬ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বানান সংস্কারের মূল উদ্দেশ্য ছিল-উত্তর: গ. বানানের নিয়ম প্রণয়ন করা
  13. ১৩.অভিধানে ং, ঃ, ঁ, - এই বর্ণগুলোর অবস্থান কোথায়?উত্তর: খ. স্বরবর্ণের শেষে
  14. ১৪.পূর্ববঙ্গীয় উচ্চারণে 'স্মরণ' শব্দের ক্ষেত্রে কোনটি ঘটে?উত্তর: ক. স-এর উচ্চারণ শ হয়ে যায়
  15. ১৫.'গড্ডলিকা প্রবাহ' বাগ্‌ধারার 'গড্ডল' শব্দের অর্থ কী?উত্তর: গ. ভেড়া
  16. ১৬.'এমন পিরিতি কভু নাহি দেখি শুনি।/পরানে পরান বান্ধা আপনা আপনি।।' কার লেখা?উত্তর: খ. চণ্ডীদাস
  17. ১৭.ফোর্ট উইলিয়াম কলেজ পর্বে রচিত বাংলা বইগুলো-উত্তর: ক. সংস্কৃত বইয়ের অনুবাদ
  18. ১৮.সাহিত্যের রূপ ও রীতির বিচারে কোন গ্রন্থটি ব্যতিক্রম?উত্তর: ক. বাংলা কাব্য
  19. ১৯.'বিরাট গরু-ছাগলের হাট' - ব্যানারে লেখা এই শিরোনামকে অপপ্রয়োগ বলা যায় না কেন?উত্তর: ক. বিরাট শব্দটি হাটকে বিশেষিত করছে
  20. ২০.'অজর' শব্দের বিপরীত কোনটি?উত্তর: খ. বার্ধক্য
  21. ২১.'ব্যাং' শব্দটি 'ং' দিয়ে লিখতে হবে, কারণ-উত্তর: ক. এর হসন্ত উচ্চারণ ং হয়
  22. ২২.'সে কৌতুক করার কৌতূহল সংবরণ করতে পারল না।'- এই বাক্য কী কারণে ত্রুটিপূর্ণ?উত্তর: গ. অর্থ অনুযায়ী শব্দের প্রয়োগ হয়নি
  23. ২৩.'নিত্য তোমার যে ফুল ফোটে ফুলবনে'-এখানে 'নিত্য' শব্দের প্রতিশব্দ কোনটি?উত্তর: ঘ. অহরহ
  24. ২৪.বাক্যের মধ্যে শব্দ অবস্থান করে কীভাবে?উত্তর: ক. কর্তা ও ক্রিয়ার পদবিন্যাস অনুযায়ী
  25. ২৫.বাংলা একাডেমির 'আধুনিক বাংলা অভিধানে'র সম্পাদক কে?উত্তর: ঘ. জামিল চৌধুরি
  26. ২৬.কোন মঙ্গলকাব্যে ঐতিহাসিক চরিত্র আছে?উত্তর: গ. অন্নদামঙ্গল
  27. ২৭.কোন কাব্যে আলাওল ব্যক্তিগত জীবনের কথা লিখেছেন?উত্তর: ক. পদ্মাবতী
  28. ২৮.'তুরস্ক-ভ্রমণ' কার লেখা?উত্তর: ক. ইসমাইল হোসেন সিরাজী
  29. ২৯.সৈয়দ ওয়ালীউল্লাহ্‌র 'চাঁদের অমাবস্যা' উপন্যাসে কোন জীবনদর্শনের রূপায়ণ ঘটেছে?উত্তর: গ. অস্তিত্ববাদ
  30. ৩০.'প্রভাতফেরির মিছিল যাবে/ ছড়াও ফুলের বন্যা,/ বিষাদগীতি গাইছে পথে/ তিতুমীরের কন্যা।' - কার লেখা?উত্তর: খ. আল মাহমুদ
  31. ৩১.'হরফের ছড়া' কার লেখা বর্ণশিক্ষার বই?উত্তর: গ. ফররুখ আহমদ
  32. ৩২.'রক্তকরবী' নাটকের অন্তর্গত বিষয় কী?উত্তর: ঘ. পুঁজিবাদের নেতিবাচক প্রভাব দেখানো
  33. ৩৩.মীর মশাররফ হোসেন সম্পর্কে কোন তথ্যটি যথার্থ নয়?উত্তর: ঘ. বিবি কুলসুম তাঁর প্রথম স্ত্রী
  34. ৩৪.জীবনানন্দ দাশের মৃত্যুর পর কোন কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়?উত্তর: খ. রূপসী বাংলা
  35. ৩৫.'তুমি অধম তাই বলিয়া আমি উত্তম না হইব কেন?' কোন উপন্যাসে আছে?উত্তর: ক. বঙ্কিমচন্দ্রের 'কপালকুণ্ডলা'

৪৬তম বিসিএস (২০২৪)

  1. ১৬৬.বাংলা ভাষায় কোন স্বরধ্বনি উচ্চারণকালে জিহ্বা উচ্চ অবস্থানে থাকে?উত্তর: গ. উ
  2. ১৬৭.বাংলা শব্দ ভাণ্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ –উত্তর: গ. দেশি
  3. ১৬৮.'ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব' গ্রন্থের রচয়িতা –উত্তর: ক. মুহম্মদ আবদুল হাই
  4. ১৬৯.বাংলা বর্ণমালায় যৌগিক স্বর কয়টি?উত্তর: খ. ২টি
  5. ১৭০.যোগরূঢ় শব্দ কোনটি?উত্তর: ঘ. শাখামৃগ
  6. ১৭১.উপসর্গযুক্ত শব্দ –উত্তর: খ. বিদ্রোহী
  7. ১৭২.বিভক্তিযুক্ত শব্দ কোনটি?উত্তর: ক. সরোবরে
  8. ১৭৩.কোনটি প্রত্যয়-সাধিত শব্দ?উত্তর: ঘ. ঐকিক
  9. ১৭৪.'শিরশ্ছেদ' শব্দের সন্ধিবিচ্ছেদ –উত্তর: খ. শিরঃ + ছেদ
  10. ১৭৫.'নীলকর' কোন সমাসের দৃষ্টান্ত?উত্তর: ঘ. উপপদ তৎপুরুষ
  11. ১৭৬.'pedagogy' শব্দের পরিভাষা –উত্তর: গ. শিক্ষাতত্ত্ব
  12. ১৭৭.'বঙ্কিম' এর বিপরীত শব্দ কোনটি?উত্তর: ঘ. ঋজু
  13. ১৭৮.বাংলা একাডেমির 'প্রমিত বাংলা বানানের নিয়ম' কত সালে প্রণীত হয়?উত্তর: খ. ১৯৯২
  14. ১৭৯.কোন বানানটি শুদ্ধ?উত্তর: খ. মুলা
  15. ১৮০.'নদী'-র সমার্থক শব্দ কোনটি?উত্তর: গ. তটিনী
  16. ১৮১.চর্যাপদের কবিরা ছিলেন –উত্তর: ঘ. সহজঘানী বৌদ্ধ
  17. ১৮২.'শূন্যপূরাণের' রচয়িতা –উত্তর: ক. রামাই পণ্ডিত
  18. ১৮৩.বাংলা সাহিত্যের ইতিহাসে কাঁকিল্যা গ্রাম কেন উল্লেখযোগ্য?উত্তর: ঘ. শ্রীকৃষ্ণকীর্ত্তন কাব্যের প্রাপ্তিস্থান
  19. ১৮৪.'যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী। সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি।।' – কবিতাংশটি কোন কাব্যের অন্তর্গত?উত্তর: ক. নূরনামা
  20. ১৮৫.আলাওল কোন শতাব্দীর কবি?উত্তর: গ. সপ্তদশ
  21. ১৮৬.কোন বাংলা গানকে ইউনেস্কো Heritage of Humanity অভিধায় ভূষিত করেছে?উত্তর: ঘ. বাউল গান
  22. ১৮৭.চন্ডীচরণ মুন্সী কে?উত্তর: খ. ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত
  23. ১৮৮.'রত্নপরীক্ষা' গ্রন্থের রচয়িতা –উত্তর: গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  24. ১৮৯.স্বর্ণকুমারী দেবীর পিতার নাম –উত্তর: খ. দেবেন্দ্রনাথ ঠাকুর
  25. ১৯০.ভীষ্মদেব খোশনবীশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থের চরিত্র?উত্তর: ক. কমলাকান্ত
  26. ১৯১.দীনবন্ধু মিত্রের 'নীলদর্পণ' নাটকের ইংরেজি অনুবাদক –উত্তর: ঘ. মাইকেল মধুসূদন দত্ত
  27. ১৯২.রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের?উত্তর: খ. রক্তকরবী
  28. ১৯৩.'তৈল' প্রবন্ধটি লিখেছেন –উত্তর: ঘ. হরপ্রসাদ শাস্ত্রী
  29. ১৯৪."নাম রেখেছি কোমল গান্ধার" কাব্যের রচয়িতা –উত্তর: খ. বিষ্ণু দে
  30. ১৯৫.'ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ' -গানটির রচয়িতা –উত্তর: ক. কাজী নজরুল ইসলাম
  31. ১৯৬.শামসুর রাহমানের রচিত উপন্যাস –উত্তর: ঘ. অদ্ভুত আঁধার এক
  32. ১৯৭.সেলিম আল দীনের নাটকে অনুসৃত শিল্পতত্ত্ব –উত্তর: ঘ. দ্বৈতাদ্বৈতবাদ
  33. ১৯৮.'পৃথক পালঙ্ক' কাব্যগ্রন্থের কবি –উত্তর: গ. আবুল হাসান
  34. ১৯৯.কোন গল্পকারের গল্পে ম্যাজিক রিয়েলিজমের প্রতিফলন ঘটেছে?উত্তর: গ. শহীদুল জহির
  35. ২০০."একুশ মানে মাথা নত না করা" – এই অমর পঙ্ক্তির রচয়িতা –উত্তর: খ. আবুল ফজল

৪৫তম বিসিএস (২০২৩)

  1. ১.'ধ্বনি' সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়?উত্তর: ক. ধ্বনি দৃশ্যমান
  2. ২.স্বরান্ত অক্ষরকে কী বলে?উত্তর: খ. মুক্তাক্ষর
  3. ৩.শুদ্ধ বানানের গুচ্ছ কোনটি?উত্তর: ক. শিরশ্ছেদ, দরিদ্রতা, সমীচীন
  4. ৪.আরবি 'কলম' শব্দটি 'কলমোস' শব্দ থেকে এসেছে। 'কলমোস' কোন ভাষার শব্দ?উত্তর: গ. গ্রিক
  5. ৫.'ভাষা চিন্তার শুধু বাহনই নয়, চিন্তার প্রসূতিও।' মন্তব্যটি কোন ভাষা-চিন্তকের?উত্তর: ঘ. সুকুমার সেন
  6. ৬.সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে?উত্তর: ক. মানোএল দ্য আস্সু‌ম্পসাঁও
  7. ৭.উচ্চারণের রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চমধ্য-সম্মুখ স্বরধ্বনি?উত্তর: ঘ. এ
  8. ৮.'তাম্বুলিক' শব্দের সমার্থক নয় কোনটি?উত্তর: গ. তামসিক
  9. ৯.'তুমি তো ভারি সুন্দর ছবি আঁক!' – বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে?উত্তর: গ. অনন্বয়ী অব্যয়
  10. ১০.নিচের কোনটি যৌগিক শব্দ?উত্তর: ঘ. মিতালি
  11. ১১.'সুনামীর তান্ডবে অনেকেই সর্বশান্ত হয়েছে।'- বাক্যটিতে কয়টি ভুল আছে?উত্তর: গ. তিনটি
  12. ১২.কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে কী বলে?উত্তর: ক. উপপদ
  13. ১৩.'তোমার নাম কী?'-এখানে 'কী' কোন প্রকারের পদ?উত্তর: গ. সর্বনাম
  14. ১৪.'সরল' শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি?উত্তর: ঘ. গরল
  15. ১৫.'Rank' শব্দের বাংলা পরিভাষা কী?উত্তর: খ. পদমর্যাদা
  16. ১৬.চর্যাপদের তিব্বতি অনুবাদ প্রকাশ করেন কে?উত্তর: ক. প্রবোধচন্দ্র বাগচী
  17. ১৭.'গীতগোবিন্দ' কাব্যের রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন?উত্তর: খ. লক্ষ্মণ সেনের
  18. ১৮.কবি যশোরাজ খান বৈষ্ণবপদ রচনা করেন কোন ভাষায়?উত্তর: ক. ব্রজবুলি
  19. ১৯.নিচের কোন জন যুদ্ধকাব্যের রচয়িতা নন?উত্তর: ঘ. সৈয়দ নূরুদ্দীন
  20. ২০.কোনটি কবি জৈনুদ্দিনের কাব্যগ্রন্থ?উত্তর: ক. রসুল বিজয়
  21. ২১.'বিদ্যাসাগর ও বাঙালি সমাজ' গ্রন্থের রচয়িতা কে?উত্তর: ক. বিনয় ঘোষ
  22. ২২.প্রথম সাহিত্যিক গদ্যের স্রষ্টা কে?উত্তর: খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  23. ২৩.প্যারীচাঁদ মিত্রের 'আলালের ঘরের দুলাল' প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয় কত সালে?উত্তর: ক. ১৮৫৮ সালে
  24. ২৪.শচীন, দামিনী ও শ্রীবিলাস রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র?উত্তর: ক. চতুরঙ্গ
  25. ২৫.'তুমি মা কল্পতরু, আমরা সব পোষাগরু'- এই কবিতাংশটির রচয়িতা কে?উত্তর: ঘ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
  26. ২৬.মীর মশাররফ হোসেনের কোন গ্রন্থের উপজীব্য হিন্দু-মুসলমানের বিরোধ?উত্তর: ক. গো-জীবন
  27. ২৭.রবীন্দ্রনাথ ঠাকুর কত বয়সে ছোটগল্পকার হিসেবে আত্মপ্রকাশ করেন?উত্তর: ঘ. ১৬ বছর
  28. ২৮.নিচের কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ নয়?উত্তর: ক. ইছামতি
  29. ২৯.'আমার পথ' প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?উত্তর: খ. রুদ্র-মঙ্গল
  30. ৩০.'জীবন ও বৃক্ষ' প্রবন্ধে মোতাহের হোসেন চৌধুরী কাকে তপোবন-প্রেমিক বলেছেন?উত্তর: গ. রবীন্দ্রনাথ ঠাকুরকে
  31. ৩১.'আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক মাস।'- এখানে 'ওর' বলতে শেখ মুজিবুর রহমান কাকে বুঝিয়েছেন?উত্তর: খ. শেখ কামালকে
  32. ৩২.আখতারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন কোথায়?উত্তর: ক. গাইবান্ধায়
  33. ৩৩.মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত 'অমিত্রাক্ষর ছন্দ' প্রকৃত পক্ষে বাংলা কোন ছন্দের নব-রূপায়ণ?উত্তর: খ. অক্ষরবৃত্ত ছন্দ
  34. ৩৪.'বুক তার বাংলাদেশের হৃদয়' কাব্যগ্রন্থের রচয়িতা কে?উত্তর: খ. শামসুর রাহমান
  35. ৩৫.'দুর্দিনের দিনলিপি' স্মৃতিগ্ৰন্থটি কার লেখা?উত্তর: ক. আবুল ফজল

৪৪তম বিসিএস (২০২২)

  1. ১.‘আনোয়ারা’ উপন্যাসের রচয়িতার নাম-উত্তর: গ. নজিবর রহমান
  2. ২.ধ্বনি-পরিবর্তনের নিয়মে কোনটি বর্ণ-বিপর্যয়-এর দৃষ্টান্ত?উত্তর: গ. পিচাশ
  3. ৩.নিচের কোনটি ‘অগ্নি’র সমার্থক শব্দ নয়?উত্তর: খ. আবীর
  4. ৪.‘দেশের যত নদীর ধারা জল না, ওরা অশ্রুধারা’ – এই উক্তিটি নিচের কোন পারিভাষিক অলংকার দ্বারা শোভিত?উত্তর: ক. অপহৃতি
  5. ৫.‘যথারীতি’ কোন সমাসের দৃষ্টান্ত?উত্তর: ক. অব্যয়ীভাব
  6. ৬.‘মৃত্তিকা দিয়ে তৈরি’ – কথাটি সংকোচন করলে হবে –উত্তর: গ. মৃন্ময়
  7. ৭.‘অর্ধচন্দ্র’ কথাটির অর্থ –উত্তর: খ. গলাধাক্কা দেওয়া
  8. ৮.‘হরতাল’ কোন ভাষা থেকে আগত শব্দ?উত্তর: গ. গুজরাটি
  9. ৯.কোনটি ‘জিগীষা’র সম্প্রসারিত প্রকাশ?উত্তর: খ. জয় করিবার ইচ্ছা
  10. ১০.নিচের কোনটি তৎসম শব্দ?উত্তর: গ. ধূলি
  11. ১১.নিচের কোনটি বাংলা ধাতুর দৃষ্টান্ত?উত্তর: ক. কহ্
  12. ১২.কোনটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ নয়?উত্তর: গ. সোনার তরী
  13. ১৩.শুদ্ধ বানান কোনটি?উত্তর: গ. মুমূর্ষু
  14. ১৪.‘ইতরবিশেষ’ বলতে বোঝায় -উত্তর: গ. পার্থক্য
  15. ১৫.নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির দৃষ্টান্ত কোনটি?উত্তর: ক. গো + অক্ষ = গবাক্ষ
  16. ১৬.নিচের কোন বাক্যটি প্রয়োগগত দিক থেকে শুদ্ধ?উত্তর: গ. তার দু’চোখ অশ্রুতে ভেসে গেল।
  17. ১৭.নিচের কোনটি যৌগিক বাক্য?উত্তর: ঘ. ছেলেটি চঞ্চল তবে মেধাবী।
  18. ১৮.‘চণ্ডীমঙ্গল’ কাব্যের উপাস্য ‘চণ্ডী’ কার স্ত্রী?উত্তর: ঘ. শিব
  19. ১৯.‘শ্রীকৃষ্ণকীর্তন কাব্য’ কোথা থেকে উদ্ধার করা হয়েছিল?উত্তর: খ. গোয়ালঘর থেকে
  20. ২০.বিদ্যাপতি মূলত কোন ভাষার কবি ছিলেন?উত্তর: গ. মৈথিলি
  21. ২১.‘মনোরমা’ বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র?উত্তর: গ. মৃণালিনী
  22. ২২.‘ব্যক্ত প্রেম’ ও ‘গুপ্ত প্রেম’ কবিতা দুটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?উত্তর: খ. মানসী
  23. ২৩.‘অভীক’ রবীন্দ্রনাথের কোন গল্পের নায়ক?উত্তর: গ. রবিবার
  24. ২৪.‘সকলের তরে সকলে আমরা/প্রত্যেকে আমরা পরের তরে।’ – কার রচিত পংক্তি?উত্তর: গ. কামিনী রায়
  25. ২৫.‘আমার সন্তান যেন থাকে দুধেভাতে।’ - এই মনোবাঞ্ছাটি কার?উত্তর: গ. ঈশ্বরী পাটুনীর
  26. ২৬.নিচের কোন ব্যক্তি ‘বুদ্ধির মুক্তি’ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না?উত্তর: খ. এস ওয়াজেদ আলি
  27. ২৭.নিচের কোন কাব্য কাজী নজরুল ইসলামের উদারনৈতিক ঐতিহ্যভাবনার ধারক?উত্তর: খ. অগ্নি-বীণা
  28. ২৮.নিচের কোনটি বিশ শতকের পত্রিকা?উত্তর: ক. শনিবারের চিঠি
  29. ২৯.নিচের কোনটি উপন্যাস নয়?উত্তর: ঘ. কবিতার কথা
  30. ৩০.‘বাঙালি ও বাঙলা সাহিত্য’ গ্রন্থ কে রচনা করেছেন?উত্তর: গ. আহমদ শরীফ
  31. ৩১.‘খোকা’ ও ‘রঞ্জু’ মাহমুদুল হক-এর কোন উপন্যাসের চরিত্র?উত্তর: ঘ. জীবন আমার বোন
  32. ৩২.সৈয়দ ওয়ালীউল্লাহর লেখা নাটক কোনটি?উত্তর: খ. বহিপীর
  33. ৩৩.মীর মশাররফ হোসেনের ‘বিষাদসিন্ধু’ একটি –উত্তর: গ. উপন্যাস
  34. ৩৪.‘চাঁদের অমাবস্যা’ উপন্যাসের যুবক-শিক্ষকের নাম-উত্তর: ঘ. আরেফ আলী
  35. ৩৫.‘মরণ রে তুঁহু মম শ্যাম সমান।’ – পংক্তিটির রচয়িতা-উত্তর: খ. রবীন্দ্রনাথ ঠাকুর

৪৩তম বিসিএস (২০২১)

  1. ১.কোনটি নামধাতুর উদাহরণ?উত্তর: গ. বেতা
  2. ২.গড্ডলিকা প্রবাহ’ বাগধারায় ‘গড্ডল’ শব্দের অর্থ কী?উত্তর: খ. ভেড়া
  3. ৩.‘তাতে সমাজজীবন চলে না।’ – এ বাক্যটির অস্তিবাচক রূপ কোনটি?উত্তর: গ. তাতে সমাজজীবন অচল হয়ে পড়ে।
  4. ৪.“তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শত বার/জনমে জনমে যুগে যুগে অনিবার।” – রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ?উত্তর: ক. ‘অনন্ত প্রেম’
  5. ৫.হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কী?উত্তর: ঘ. মহামহোপাধ্যায়
  6. ৬.ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস কোনটি?উত্তর: গ. ‘কর্ণফুলি’
  7. ৭.‘নীল লোহিত’ কোন লেখকের ছদ্মনাম?উত্তর: গ. সুনীল গঙ্গোপাধ্যায়
  8. ৮.বাগযন্ত্রের অংশ কোনটি?উত্তর: ঘ. উপরের সবকটি
  9. ৯.রবীন্দ্রনাথ কোন কারক বাদ দিতে চেয়েছিলেন?উত্তর: খ. সম্প্রদান কারক
  10. ১০.কেন্তুমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত?উত্তর: ক. হিত্তিক ও তুখারিক
  11. ১১.‘রুখের তেন্তুলি কুমীরে খাই’–এর অর্থ কী?উত্তর: গ. গাছের তেঁতুল কুমিরে খায়
  12. ১২.কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?উত্তর: গ. ১৮৬৫
  13. ১৩.বাংলা সাহিত্যে প্রথম মহিলা ঔপন্যাসিকের নাম কী?উত্তর: গ. স্বর্ণকুমারী দেবী
  14. ১৪.‘আমার দেখা নয়াচীন’ কে লিখেছেন?উত্তর: ঘ. শেখ মুজিবুর রহমান
  15. ১৫.মনসা দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কী?উত্তর: গ. ‘পদ্মপুরাণ’
  16. ১৬.‘মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়’- কে রচনা করেন এই কাব্যাংশ?উত্তর: ঘ. জীবনানন্দ দাশ
  17. ১৭.দৌলত উজির বাহরাম খান সাহিত্যসৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন?উত্তর: ঘ. জমিদার নিজাম শাহ
  18. ১৮.চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়?উত্তর: খ. নেপাল
  19. ১৯.কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?উত্তর: খ. ‘নেকড়ে অরণ্যে’
  20. ২০.‘মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে’ কাব্যগ্রন্থের কবি কে?উত্তর: খ. শঙ্খ ঘোষ
  21. ২১.আসমান কোন ভাষা থেকে আগত শব্দ?উত্তর: ঘ. ফারসি
  22. ২২.নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?উত্তর: ক. আ
  23. ২৩.‘জিজীবিষা’ শব্দটির অর্থ কী?উত্তর: খ. বেঁচে থাকার ইচ্ছা
  24. ২৪.বড় > বড্ড – এটি কোন ধরনের পরিবর্তন?উত্তর: গ. ব্যঞ্জনদ্বিত্ব
  25. ২৫.‘সপ্তকাণ্ড রামায়ণ’ বাগধারার অর্থ কী?উত্তর: ঘ. বৃহৎ বিষয়
  26. ২৬.‘Attested’ শব্দের বাংলা পরিভাষা কী?উত্তর: খ. সত্যায়িত
  27. ২৭.‘ডেকে ডেকে হয়রান হচ্ছি।’-এ বাক্যে ‘ডেকে ডেকে’ কোন অর্থ প্রকাশ করে?উত্তর: ঘ. পৌনঃপুনিকতা
  28. ২৮.ভুল বানান কোনটি?উত্তর: ক. ভূবন
  29. ২৯.‘যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়।’-এটি কোন ধরনের বাক্য?উত্তর: খ. জটিল বাক্য
  30. ৩০.‘চিকিৎসাশাস্ত্র’ কোন সমাস?উত্তর: ক. কর্মধারয়
  31. ৩১.ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন?উত্তর: গ. বীরসিংহ গ্রাম, মেদিনীপুর
  32. ৩২.‘মুসলিম সাহিত্য সমাজ’ প্রতিষ্ঠিত হয়উত্তর: খ. ১৯ জানুয়ারি ১৯২৬
  33. ৩৩.‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ কার লেখা?উত্তর: গ. আবুল মনসুর আহমদ
  34. ৩৪.“ঐ ক্ষেপেছে পাগলি মায়ের দামাল ছেলে”-কে এই দামাল ছেলে?উত্তর: খ. কামাল পাশা
  35. ৩৫.সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকার নাম কী?উত্তর: ক. ‘শনিবারের চিঠি’

৪১তম বিসিএস (২০২১)

  1. ১.বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি?উত্তর: খ. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চোখের বালি’
  2. ২.জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস কোনটি?উত্তর: ক. গঙ্গা
  3. ৩.“ডিঙি টেনে বের করতে হবে”। – কোন ধরনের বাক্যের উদাহরণ?উত্তর: খ. ভাববাচ্য
  4. ৪.বাংলা সাহিত্যে “কালকূট” নামে পরিচিত কোন লেখক?উত্তর: গ. সমরেশ বসু
  5. ৫.“পরানের গহীন ভিতর” কাব্যের কবি কে?উত্তর: ঘ. সৈয়দ শামসুল হক
  6. ৬.“এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো” – এ বাক্য কোন ধরনের?উত্তর: খ. নির্দেশাত্মক
  7. ৭.ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা কোনটি?উত্তর: ঘ. স্মৃতিস্তম্ভ
  8. ৮.ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধানের নামই-উত্তর: গ. বাক্যতত্ত্ব
  9. ৯.কোন বানানটি শুদ্ধ?উত্তর: খ. মনঃকষ্ট
  10. ১০.প্রচুর + য = প্রাচুর্য; কোন প্রত্যয়?উত্তর: খ. তদ্ধিত প্রত্যয়
  11. ১১.ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলে-উত্তর: ঘ. ফলা
  12. ১২.পাঁচালিকার হিসেবে সর্বাধিক খ্যাতি কার ছিল?উত্তর: ক. দাশরথি রায়
  13. ১৩.চারণকবি হিসেবে বিখ্যাত কে?উত্তর: গ. মুকুন্দদাস
  14. ১৪.রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নষ্টনীড়’ গল্পের একটি বিখ্যাত চরিত্র-উত্তর: ঘ. চারুলতা
  15. ১৫.উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?উত্তর: ক. শশব্যস্ত
  16. ১৬.অপিনিহিতির উদাহরণ কোনটি?উত্তর: খ. আজি > আইজ
  17. ১৭.“কুসীদজীবী” বলতে কাদের বুঝায়?উত্তর: গ. সুদখোর
  18. ১৮.‘অভাব’ অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি?উত্তর: গ. আলুনি
  19. ১৯.বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন কে?উত্তর: ক. রামচন্দ্র বিদ্যাবাগীশ
  20. ২০.সবচেয়ে কম বয়সে কোন লেখক বাংলা একাডেমি পুরস্কার পান?উত্তর: ঘ. সৈয়দ শামসুল হক
  21. ২১.‘সবকিছু নষ্টদের অধিকারে যাবে’ গ্রন্থটির রচয়িতা কে?উত্তর: গ. হুমায়ুন আজাদ
  22. ২৩.মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি?উত্তর: ঘ. কী চাহ হে শঙ্খচিল
  23. ২৪.তেভাগা আন্দোলনকেন্দ্রিক উপন্যাস কোনটি?উত্তর: ঘ. নাঢ়াই
  24. ২৫.কাজী নজরুল ইসলামের মোট ৫টি গ্রন্থ বিভিন্ন সময়ে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার বাজেয়াপ্ত করে। কোন বইটি প্রথম বাজেয়াপ্ত হয়?উত্তর: খ. যুগবাণী
  25. ২৬.তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালেই এই মুক্তিযুদ্ধ নিয়ে একটি উপন্যাস রচনা করেছেন, যা ১৯৭২ সালে প্রকাশিত হয়। উপন্যাসটির নাম কী?উত্তর: ঘ. ১৯৭১
  26. ২৭.‘সোমত্ত’ শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে?উত্তর: খ. সমর্থ
  27. ২৮.নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে কী বলে?উত্তর: খ. অক্ষর
  28. ২৯.ইংরেজি ভাষায় জীবনানন্দ দাশের ওপর গ্রন্থ লিখেছেন কে?উত্তর: খ. ক্লিনটন বি সিলি
  29. ৩০.‘বাবা ছেলের দীর্ঘায়ু কামনা করলেন’ – এই পরোক্ষ উক্তির প্রত্যক্ষরূপ হবে-উত্তর: গ. বাবা ছেলেকে বললেন, ‘তুমি দীর্ঘজীবী হও’
  30. ৩১.‘গ্রামবার্তা প্রকাশিকা’ পত্রিকাটি কোন স্থান থেকে প্রকাশিত?উত্তর: গ. কুষ্টিয়ার কুমারখালী
  31. ৩২.জীবনী সাহিত্যের ধারা গড়ে ওঠে কাকে কেন্দ্র করে?উত্তর: ক. শ্রীচৈতন্যদেব
  32. ৩৩.চর্যাপদের টীকাকারের নাম কি?উত্তর: ঘ. মুনিদত্ত
  33. ৩৪.কোন বানানটি শুদ্ধ?উত্তর: ঘ. স্বত্ব
  34. ৩৫.ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের পটভূমিকায় লেখা উপন্যাস কোনটি?উত্তর: ঘ. চিলেকোঠার সেপাই

৪০তম বিসিএস (২০১৯)

  1. ৪১.দ্বারা, দিয়া, কর্তৃক- বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি?উত্তর: ক. তৃতীয়া বিভক্তি
  2. ৪২.‘অভিরাম’ শব্দের অর্থ কী?উত্তর: ঘ. সুন্দর
  3. ৪৩.বাংলা কৃৎ -প্রত্যয় সাধিত শব্দ কোনটি?উত্তর: ঘ. খেলনা
  4. ৪৪.‘গির্জা’ কোন ভাষার শব্দ ?উত্তর: খ. পর্তুগিজ
  5. ৪৫.‘Attested’ -এর বাংলা পরিভাষা কোনটি?উত্তর: ক. সত্যায়িত
  6. ৪৬.কোনটি শুদ্ধ বানান ?উত্তর: ঘ. প্রোজ্জ্বল
  7. ৪৭.‘জোছনা’ কোন শ্রেণীর শব্দ ?উত্তর: ঘ. অর্ধ-তৎসম
  8. ৪৮.‘জিজীবিষা’ শব্দটি দিয়ে বোঝায়-উত্তর: গ. বেঁচে থাকার ইচ্ছা
  9. ৪৯.‘সর্বাঙ্গীণ’ শব্দের সঠিক প্রকৃতি -প্রত্যয়-উত্তর: ঘ. সর্বাঙ্গ + ঈন
  10. ৫০.অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয়-উত্তর: ঘ. কুম্ভিলকবৃত্তি
  11. ৫১.‘ঊর্ণনাভ’ শব্দটি দিয়ে বোঝায়-উত্তর: ঘ. মাকড়সা
  12. ৫২.বাংলা আধুনিক উপন্যাস-এর প্রবর্তক ছিলেন-উত্তর: ঘ. বঙ্কিম চট্টোপাধ্যায়
  13. ৫৩.কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে। সন্ধ্যা বেলায় দীপ জ্বালার আগে সকাল বেলায় সলতে পাকানো – বাক্যদ্বয় কোন রচনা থেকে উদ্ধৃত?উত্তর: গ. যোগাযোগ
  14. ৫৪.মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি?উত্তর: ক. একটি কালো মেয়ের কথা
  15. ৫৫.‘কালো বরফ’ উপন্যাস বিষয়:উত্তর: ঘ. দেশভাগ
  16. ৫৬.‘ঢাকা প্রকাশ’ সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদক কে?উত্তর: ক. কৃষ্ণচন্দ্র মজুমদার
  17. ৫৭.‘জীবনস্মৃতি’ কার রচনা?উত্তর: খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  18. ৫৮.দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে?উত্তর: খ. মাইকেল মধুসূদন দত্ত
  19. ৫৯.সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি -চরণ দুটির রচয়িতা কে?উত্তর: ঘ. মদনমোহন তর্কালঙ্কার
  20. ৬০.চর্যাপদে কোন ধর্মমতের কথা আছে?উত্তর: ঘ. বৌদ্ধধর্ম
  21. ৬১.শরতের শিশির বাগধারার অর্থ কী?উত্তর: ক. সুসময়ের বন্ধু
  22. ৬২.শিব রাত্রির সলতে – বাগধারাটির অর্থ কী?উত্তর: গ. একমাত্র সন্তান
  23. ৬৩.‘প্রোষিতভর্তৃকা’- শব্দটির অর্থ কী?উত্তর: খ. যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে
  24. ৬৪.উল্লিখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন?উত্তর: ঘ. রমনীপাদ
  25. ৬৫.উল্লিখিত কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয় ?উত্তর: ক. ময়মনসিংহ গীতিকা
  26. ৬৬.জীবনীকাব্য রচনার জন্য বিখ্যাত :উত্তর: ঘ. বৃন্দাবন দাস
  27. ৬৭.বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কিত?উত্তর: গ. ব্রজবুলি
  28. ৬৮.জসীম উদ্দীনের রচনা কোনটি?উত্তর: ক. যাদের দেখেছি
  29. ৬৯.‘কিন্তু মানুষ্য কখনো পাষাণ হয় না’- উক্তিটি কোন উপন্যাসের?উত্তর: ঘ. বঙ্কিমচন্দ্রের ‘রাজসিংহ’
  30. ৭০.ইয়ংবেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন কে?উত্তর: গ. মাইকেল মধুসূদন দত্ত
  31. ৭১.‘বিদ্রোহী’ কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয়েছে?উত্তর: খ. ১৯২১ সন
  32. ৭২.‘আগুনপাখি ‘ উপন্যাসের রচয়িতা কে?উত্তর: খ. হাসান আজিজুল হক
  33. ৭৩.‘একুশে ফেব্রুয়ারি’ বিখ্যাত গানটির সুরকার কে?উত্তর: গ. আলতাফ মাহমুদ
  34. ৭৪.বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কী বলে?উত্তর: খ. কারক
  35. ৭৫.কোন শব্দযুগল বিপরীতার্থক নয়?উত্তর: ক. ঐচ্ছিক – অনাবশ্যিক
  36. ১৮৭.শুদ্ধ বানান কোনটি?উত্তর: ক. অধোগতি
  37. ১৯৮.কোন শব্দগুচ্ছ শুদ্ধ?উত্তর: ঘ. আবশ্যক, মিথস্ক্রিয়া, গীতালি

৩৮তম বিসিএস (২০১৭)

  1. ১.রোকেয়া সাখাওয়াত হোসেনের ‘মতিচূর’ কোন ধরনের রচনা?উত্তর: ক. প্রবন্ধ
  2. ২.মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি?উত্তর: খ. বন্দী শিবির থেকে
  3. ৩.’আমার ঘরের চাবি পরের হাতে’- গানটির রচয়িতা কে?উত্তর: ক. লালন শাহ্‌
  4. ৪.‘নদী ও নারী’ উপন্যাসের রচয়িতা কে?উত্তর: ঘ. হুমায়ুন কবির
  5. ৫.কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ?উত্তর: ক. শেষলেখা
  6. ৬.দীনবন্ধু মিত্রের ‘নীল-দর্পণ’ নাটক প্রথম কোথায় থেকে প্রকাশিত হয়?উত্তর: খ. ঢাকা
  7. ৭.কাজী নজরুল ইসলামের ‘অগ্নি-বীণা’ কাব্যের প্রথম কবিতা কোনটি?উত্তর: গ. প্রলয়োল্লাস
  8. ৮.কোনটি জসীমউদ্‌দীনের রচনা?উত্তর: ঘ. ঠাকুরবাড়ির আঙিনা
  9. ৯.কত সালে ‘মেঘনাদবধ কাব্য’ প্রথম প্রকাশিত হয়?উত্তর: ঘ. ১৮৬১
  10. ১০.‘পূর্বাশা’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?উত্তর: গ. সঞ্জয় ভট্টাচার্য
  11. ১১.কে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন?উত্তর: খ. রামরাম বসু
  12. ১২.‘চন্দরা’ চরিত্রের স্রষ্টা কে?উত্তর: খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  13. ১৩.মুনীর চৌধুরী ‘মুখরা রমণী বশীকরণ’ একটি-উত্তর: ঘ. অনুবাদ নাটক
  14. ১৪.‘বীরবল’ কোন লেখকের ছদ্মনাম?উত্তর: ঘ. প্রমথ চৌধুরী
  15. ১৫.কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে ?উত্তর: খ. ত্রিভুজ
  16. ১৬.কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে?উত্তর: গ. একত্রিত
  17. ১৭.বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি?উত্তর: ক. ৭টি
  18. ১৮.“বাবা” কোন ভাষা থেকে আগত শব্দ?উত্তর: ঘ. তুর্কি
  19. ১৯.“Null and Void” এর বাংলা পরিভাষা কোনটি?উত্তর: ক. বাতিল
  20. ২০.কোনটি শুদ্ধ বানান?উত্তর: ঘ. স্বায়ত্তশাসন
  21. ২১.“গিন্নি” কোন শ্রেণির শব্দ?উত্তর: ঘ. অর্ধ-তৎসম
  22. ২২.“শ্রদ্ধা” শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?উত্তর: ক. শ্রৎ+ধা+অ+আ
  23. ২৩.“পুষ্পসৌরভ” কোন সমাসের উদাহরণ?উত্তর: ক. তৎপুরুষ
  24. ২৪.“সূর্য” শব্দের সমার্থক শব্দ কোনটি ?উত্তর: খ. অর্ক
  25. ২৫.“হ্ম” যুক্তবর্ণটি কিভাবে গঠিত হয়েছে?উত্তর: ক. হ্‌+ম
  26. ২৬.“সদ্যোজাত” শব্দটি কিভাবে গঠিত হয়েছে?উত্তর: গ. সদ্যঃ + জাত
  27. ২৭.“ব্যক্ত” শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?উত্তর: ঘ. গূঢ়
  28. ২৮.বাংলা কৃৎ-প্রত্যয় সাধিত শব্দ কোনটি?উত্তর: গ. মোড়ক
  29. ২৯.কোনটি সার্থক বাক্যের গুণ নয়?উত্তর: গ. আসক্তি
  30. ৩০.গঠনরীতিতে “শ্রীকৃষ্ণকীর্তন” কাব্য মূলত -উত্তর: ঘ. নাট্যগীতি
  31. ৩১.“সন্ধ্যাভাষা” কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত?উত্তর: ক. চর্যাপদ
  32. ৩২.দৌলত উজির বাহরাম খান কোন কোন অঞ্চলের অধিবাসী ছিলেন ?উত্তর: ঘ. চট্টগ্রাম
  33. ৩৩.“চন্দ্রাবতী” কী?উত্তর: খ. কাব্য
  34. ৩৪.“বিদ্যাপতি” কোন রাজসভার কবি ছিলেন?উত্তর: ঘ. মিথিলা
  35. ৩৫.কোনটি বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখা?উত্তর: ক. আত্মচরিত
  36. ১৭১.অম্বর এর প্রতিশব্দ কোনটি?উত্তর: ঘ. আকাশ

৩৭তম বিসিএস (২০১৬)

  1. ১৩৮.কোনটি বাগধারা বোঝায়?উত্তর: গ. শিরে সংক্রান্তি
  2. ১৩৯.কোনটি মৌলিক শব্দ?উত্তর: খ. গোলাপ
  3. ১৪০.বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে কোনটি ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌র লেখা?উত্তর: ঘ. বাংলা সাহিত্যের কথা
  4. ১৪১.ভাষা আন্দোলনভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কী?উত্তর: খ. হাসান হাফিজুর রহমান
  5. ১৪২.নিচের কোন বানানগুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ?উত্তর: ক. নিক্কণ, সূচগ্র, অনুর্ধব
  6. ১৪৩.বাংলাদেশে ‘গ্রাম থিয়েটার’- এর প্রবর্তক কে?উত্তর: গ. সেলিম আল দীন
  7. ১৪৪.‘সমভিব্যাহারে’ শব্দটির অর্থ কী?উত্তর: ঘ. একযোগে
  8. ১৪৫.শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে কী রস বলে?উত্তর: খ. মধুর রস
  9. ১৪৬.ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কী?উত্তর: ক. Buddhist Mystic Songs
  10. ১৪৭.‘পূর্ববঙ্গ গীতিকা’র লোকপালাসমূহের সংগ্রাহক কে?উত্তর: গ. চন্দ্রকুমার দে
  11. ১৪৮.‘জলে-স্থলে’ কী সমাস?উত্তর: গ. অলুক দ্বন্দ্ব
  12. ১৪৯.‘ঔ’ কোন ধরনের স্বরধ্বনি?উত্তর: ক. যৌগিক স্বরধ্বনি
  13. ১৫০.‘বিস্ময়াপন্ন’ সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?উত্তর: গ. বিস্ময়কে আপন্ন
  14. ১৫১.কবি কায়কোবাদ রচিত ‘মহাশ্মশান’ কাব্যের ঐতিহাসিক পটভূমি ছিল - -উত্তর: খ. তৃতীয় পানিপথের যুদ্ধ
  15. ১৫২.সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ কোনটি?উত্তর: ঘ. অলীক মানুষ
  16. ১৫৩.রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গীতাঞ্জলি’ কাব্য প্রকাশিত হয় কত সনে?উত্তর: ক. ১৯১০
  17. ১৫৪.‘আসাদের শার্ট’ কবিতার লেখক কে?উত্তর: ঘ. শামসুর রাহমান
  18. ১৫৫.‘চর্যাচর্যবিনিশ্চয়’ –এর অর্থ কী?উত্তর: খ. কোনটি আচরণীয়, আর কোনটি নয়
  19. ১৫৬.‘গোরক্ষ বিজয়’ কাব্য কোন ধর্মমতের কাহিনি অবলম্বনে লেখা?উত্তর: গ. নাথধর্ম
  20. ১৫৭.শাক্ত পদাবলির জন্য বিখ্যাত-উত্তর: ঘ. রামপ্রসাদ সেন
  21. ১৫৮.‘অলৌকিক ইস্টিমার’ গ্রন্থের রচয়িতা কে?উত্তর: ক. হুমায়ুন আজাদ
  22. ১৫৯.‘Custom’ শব্দের পরিভাষা কোনটি যথার্থ?উত্তর: খ. প্রথা
  23. ১৬০.কাজী নজরুল ইসলাম তাঁর কবিতায় ‘কালাপাহাড়’- কে স্মরণ করেছেন কেন?উত্তর: ঘ. প্রচলিত ধর্ম ও সংস্কার-বিদ্বেষী ছিলেন বলে
  24. ১৬১.‘প্রদীপ নিবিয়া গেল!’ -এ বিখ্যাত বর্ণনা কোন উপন্যাসের?উত্তর: গ. বঙ্কিমচন্দ্রের ‘কপালকুণ্ডলা’
  25. ১৬২.‘মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে।’ -কার উক্তি?উত্তর: ক. মীর মশাররফ হোসেনের
  26. ১৬৩.বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণধ্বনি?উত্তর: খ. দ্বিতীয় ও চতুর্থ বর্ণ
  27. ১৬৪.‘কদাকার’ শব্দটি কোন উপসর্গযোগে গঠিত?উত্তর: ক. দেশি উপসর্গযোগে
  28. ১৬৫.মুক্তাক্ষর এক মাত্রা এবং বদ্ধাক্ষরও এক মাত্রা গণনা করা হয় কোন ছন্দে?উত্তর: ঘ. স্বরবৃত্ত
  29. ১৬৬.নিচের কোনটি অশুদ্ধ?উত্তর: গ. দোষী – নির্দোষী
  30. ১৬৭.‘কল্লোল’ পত্রিকার প্রথম সম্পাদকের নাম কী?উত্তর: খ. দীনেশরঞ্জন দাশ
  31. ১৬৮.‘আমি এ কথা, এ ব্যথা, সুখ ব্যাকুলতা কাহার চরণতলে দিব নিছনি।।’- রবীন্দ্রনাথের এ গানে ‘নিছনি’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?উত্তর: খ. পূজা অর্থে
  32. ১৬৯.‘ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম।’- কে বলেছেন?উত্তর: ক. মোতাহের হোসেন চৌধুরী
  33. ১৭০.কোন বাক্যটি শুদ্ধ?উত্তর: খ. তার কথা শুনে আমি আশ্চার্যান্বিত হলাম।
  34. ১৭১.Ode কী?উত্তর: ঘ. কোরাসগান
  35. ১৭২.মুহাম্মদ আবদুল হাই রচিত ধ্বনিবিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম কী?উত্তর: ঘ. ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব
  36. ১৭৩.কোনটি ‘অগ্নি’র সমার্থক শব্দ নয়?উত্তর: ঘ. প্রজ্বলিত
  37. ১৭৫.বিভা : কিরণ : : সুবলিত :?উত্তর: খ. সুগঠিত

৩৬তম বিসিএস (২০১৬)

  1. ১.‘বন্ধন’ শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি?উত্তর: খ. বন্‌ + ধন্‌
  2. ২.বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি?উত্তর: ঘ. ৮টি
  3. ৩.‘বিজ্ঞান’ শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি?উত্তর: ক. জ্ + ঞ
  4. ৪.নিচের কোন শব্দটি প্রত্যয়যোগে গঠিত হয়নি?উত্তর: খ. শুভেচ্ছা
  5. ৫.বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি?উত্তর: ক. জনশ্রুতি
  6. ৬.নিচের কোনটি বিশেষ্য পদ?উত্তর: ঘ. গাম্ভীর্য
  7. ৭.নিচের কোন শব্দে ণত্ব বিধি অনুসারে ‘ণ’ –এর ব্যবহার হয়েছে?উত্তর: খ. প্রবণ
  8. ৮.‘মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে’ - বাক্যটিকে নেতিবাচক বাক্যে রূপান্তর করলে হয় - –উত্তর: গ. মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না
  9. ৯.‘Null and Void’ –এর বাংলা পরিভাষা কী?উত্তর: ক. বাতিল
  10. ১০.‘হেড মৌলভী’ কোন কোন ভাষার শব্দ যোগে গঠিত হয়েছে?উত্তর: খ. ইংরেজি + আরবি
  11. ১১.‘রবীন্দ্র’ –এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?উত্তর: গ. রবি + ইন্দ্র
  12. ১২.‘এ যে আমাদের চেনা লোক’ - বাক্যে ‘চেনা’ কোন পদ?উত্তর: ঘ. বিশেষণ
  13. ১৩.‘প্রকর্ষ’ শব্দের সমার্থক শব্দ - –উত্তর: গ. উৎকর্ষ
  14. ১৪.কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়?উত্তর: ঘ. বালুচর
  15. ১৫.‘সবুজপত্র’ প্রকাশিত হয় কোন সালে?উত্তর: গ. ১৯১৪
  16. ১৬.মুক্তিযুদ্ধবিষয়ক নাটক -উত্তর: ঘ. পায়ের আওয়াজ পাওয়া যায়
  17. ১৭.কোনটি জসীমউদ্‌দীনের নাটক?উত্তর: গ. বেদের মেয়ে
  18. ১৮.মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারক -এর প্রভাব অপরিসীম?উত্তর: ক. শ্রীচৈতন্যদেব
  19. ১৯.মুনীর চৌধুরীর অনূদিত নাটক কোনটি?উত্তর: ঘ. মুখরা রমণী বশীকরণ
  20. ২০.কোনটি উপন্যাস নয়?উত্তর: গ. কবিতার কথা
  21. ২১.‘বিষাদ সিন্ধু’ একটি - -উত্তর: গ. ইতিহাস আশ্রয়ী উপন্যাস
  22. ২২.মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর কত সালে মৃত্যুবরণ করেন?উত্তর: গ. ১৭৬০
  23. ২৩.‘তোহফা’ কাব্যটি কে রচনা করেন?উত্তর: ঘ. আলাওল
  24. ২৪.এন্টনি ফিরিঙ্গি কী জাতীয় সাহিত্যের রচয়িতা?উত্তর: ক. কবিগান
  25. ২৫.‘রাজা প্রতাপাদিত্য চরিত্র’ গ্রন্থটির প্রণেতা - –উত্তর: গ. রামরাম বসু
  26. ২৬.‘ইয়ং বেঙ্গল’ গোষ্ঠীর মুখপত্ররূপে কোন পত্রিকা প্রকাশিত হয়?উত্তর: খ. জ্ঞানান্বেষণ
  27. ২৭.হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম - -উত্তর: ঘ. গ্রামবার্তা প্রকাশিকা
  28. ২৮.নিচের কোনটি ভ্রমণসাহিত্য বিষয়ক গ্রন্থ নয়?উত্তর: ক. চার ইয়ারী কথা
  29. ২৯.নিচের যে উপন্যাসে গ্রামীণ সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ করেনি - -উত্তর: গ. সীতারাম
  30. ৩০.নিচের কোন চরিত্র দুটি রবীন্দ্রনাথের ‘ঘরে বাইরে’ উপন্যাসের?উত্তর: খ. নিখিলেশ-বিমলা
  31. ৩১.কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস?উত্তর: ঘ. কুহেলিকা
  32. ৩২.কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য?উত্তর: গ. বীরাঙ্গনা
  33. ৩৩.‘একখানি ছোট ক্ষেত আমি একেলা’ - রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার চরণ?উত্তর: ক. সোনার তরী
  34. ৩৪.‘আমি কিংবদন্তীর কথা বলছি’ - -কবিতাটি কার লেখা?উত্তর: ঘ. আবু জাফর ওবায়দুল্লাহ
  35. ৩৫.কোনটি শওকত ওসমানের রচনা নয়?উত্তর: গ. ভেজাল
  36. ৩৬.সঠিক বানান কোনটি?উত্তর: গ. কুসংস্কার

৩৫তম বিসিএস (২০১৫)

  1. ১০৩.”পুরষ্কার-বিতরণী অনুষ্ঠানের পরিবেশ এত ‘অপরিস্কার”। – বাক্যটির নিম্নরেখ পদে ষ/স ব্যবহারে-উত্তর: গ. দুটোই অশুদ্ধ
  2. ১০৪.নিচের কোন বানানটি শুদ্ধ?উত্তর: ক. মনীষী
  3. ১০৫.কোন বাক্যটি শুদ্ধ?উত্তর: ঘ. দৈন্য সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়
  4. ১০৬.‘Consumer goods’ –এর উপযুক্ত বাংলা পরিভাষা কী?উত্তর: খ. ভোগ্যপণ্য
  5. ১০৭.‘জল’ শব্দের সমার্থক নয় কোনটি?উত্তর: গ. জলধি
  6. ১০৮.কোন শব্দজোড়া বিপরীতার্থক নয়?উত্তর: ঘ. হৃষ্ট-পুষ্ট
  7. ১০৯.‘পরশ্ব’ শব্দটির অর্থ কী?উত্তর: ক. পরশু
  8. ১১০.বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কত?উত্তর: ক. ৭ টি
  9. ১১১.বাংলা ভাষায় শব্দ সাধন হয় না নিম্নোক্ত কোন উপায়ে?উত্তর: খ. লিঙ্গ পরিবর্তন দ্বারা
  10. ১১২.‘লবণ’ শব্দের বিশেষ্য কোনটি?উত্তর: ক. নুন
  11. ১১৩.কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয়?উত্তর: গ. আসক্তি
  12. ১১৪.নিচের কোন শব্দটি প্রত্যয়সাধিত?উত্তর: খ. খণ্ডিত
  13. ১১৫.‘দ্বৈপায়ন ‘ শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?উত্তর: ক. দ্বীপ + আয়ন
  14. ১১৬.‘জজ সাহেব’ কোন সমাসের উদাহরণ?উত্তর: খ. কর্মধারয়
  15. ১১৭.নিচের কোনটি ধ্বনি-পরিবর্তনের উদাহরণ নয়?উত্তর: ক. প্রাতিপদিক
  16. ১১৮.সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির?উত্তর: ঘ. কাহ্নপা
  17. ১১৯.বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি?উত্তর: খ. দোহাকোষ
  18. ১২০.তাম্বুল রাতুল হইল অধর পরশে। - -অর্থ কী?উত্তর: ক. ঠোঁটের পরশে পান লাল হল
  19. ১২১.‘হপ্তপয়কর’ কার রচনা?উত্তর: ক. সৈয়দ আলাওল
  20. ১২২.মঙ্গলকাব্যের কবি নন কে?উত্তর: ঘ. দাশু রায়
  21. ১২৩.‘সমাচার দর্পণ’ পত্রিকার সম্পাদক ছিলেন?উত্তর: ক. জন ক্লার্ক মার্শম্যান
  22. ১২৪.কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী?উত্তর: খ. আত্মচরিত
  23. ১২৫.রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদিবসতি কোথায় ছিল?উত্তর: ক. খুলনার পিঠাভোগ
  24. ১২৬.‘তেল নুন লকড়ি’ কার রচিত গ্রন্থ?উত্তর: গ. প্রমথ চৌধুরী
  25. ১২৭.বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি?উত্তর: ক. কৃষ্ণকুমারী
  26. ১২৮.‘কপালকুণ্ডলা’ কোন প্রকৃতির রচনা?উত্তর: ক. রোমান্সমূলক উপন্যাস
  27. ১২৯.কোনটি রবীন্দ্ররচনার অন্তর্গত নয়?উত্তর: খ. অগ্নিগ্রাসী বিশ্বত্রাসি জাগুক আবার আত্মদান।
  28. ১৩০.দ্রৌপদী কে?উত্তর: ঘ. মহাভারতে পাঁচ ভাইয়ের একক স্ত্রী
  29. ১৩১.‘মিলির হাতে স্টেনগান’ - -গল্পটি কার লেখা?উত্তর: ক. আখতারুজ্জামান ইলিয়াস
  30. ১৩২.‘অসমাপ্ত আত্মজীবনী’ কার রচিত গ্রন্থ?উত্তর: ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  31. ১৩৩.প্রাণের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে। - – গানটির গীতিকার কে?উত্তর: গ. শেখ ওয়াহিদ
  32. ১৩৪.‘মাটির ময়না’ চলচ্চিত্রের নির্মাতা কে?উত্তর: গ. তারেক মাসুদ
  33. ১৩৫.‘হুলিয়া’ কবিতা কার রচনা?উত্তর: ঘ. নির্মলেন্দু গুণ
  34. ১৩৬.নিচের কোন সাহিত্যিক আততায়ীর হাতে ঢাকায় মৃত্যুবরণ করেন?উত্তর: গ. সোমেন চন্দ
  35. ১৩৭.নিম্নোক্ত কোন উপন্যাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধোত্তর সময়ের চিত্র অঙ্কিত হয়েছে?উত্তর: খ. সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘পূর্ব-পশ্চিম’
  36. ১৩৯.কোন বানানটি শুদ্ধ?উত্তর: ক. প্রতিযোগিতা
  37. ১৪০.কোনটি শুদ্ধ বানান?উত্তর: ঘ. শ্বশুর

৩৪তম বিসিএস (২০১৩)

  1. ৮০.‘চর্যাপদ’ কত সালে আবিষ্কৃত হয়?উত্তর: গ. ১৯০৭
  2. ৮১.বাংলা সাহিত্যের পঠন-পাঠনের সুবিধার জন্য বাংলা সাহিত্যের ইতিহাসকে তিনটি যুগে ভাগ করা হয়েছে, ____ বাংলা সাহিত্যের প্রাচীন যুগ।উত্তর: গ. ৬৫০-১২০০
  3. ৮২.মধ্যযুগের কবি নন কে?উত্তর: ক. জয়নন্দী
  4. ৮৩.বাংলা সাহিত্যে অন্ধকার যুগ বলতে-উত্তর: খ. ১২০১-১৩৫০ পর্যন্ত
  5. ৮৪.ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ কে ছিলেন?উত্তর: ক. উইলিয়াম কেরি
  6. ৮৫.বাংলা সাহিত্যের জনক হিসেবে কার নাম চির স্মরণীয়?উত্তর: গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  7. ৮৬.মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় কোনটি?উত্তর: গ. বেতাল পঞ্চবিংশতি
  8. ৮৭.কুলীন কুলসর্বস্ব নাটকটি কার লেখা?উত্তর: গ. রামনারায়ণ তর্করত্ন
  9. ৮৮.‘নীল দর্পণ’ নাটকটির বিষবস্তু কি?উত্তর: ক. নীলকরদের অত্যাচার
  10. ৮৯.‘ঘরে বাইরে’ উপন্যাসটি কার লেখা?উত্তর: ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
  11. ৯০.সৈয়দ মুজতবা আলীর প্রবন্ধ গ্রন্থ কোনটি?উত্তর: ক. পঞ্চতন্ত্র
  12. ৯১.‘তত্ত্ববোধিনী’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?উত্তর: ক. অক্ষয়কুমার দত্ত
  13. ৯২.ভাষা আন্দোলনভিত্তিক নাটক কোনটি?উত্তর: ক. কবর
  14. ৯৩.‘ভানুসিংহ ঠাকুর’ কার ছদ্মনাম?উত্তর: খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  15. ৯৪.কোন কাব্যটি পল্লীকবি জসীমউদ্‌দীন রচিত?উত্তর: খ. রাখালী
  16. ৯৫.‘তুমি আসবে বলে হে স্বাধীনতা’ কার কবিতা?উত্তর: ঘ. শামসুর রাহমান
  17. ৯৬.‘দেয়াল’ রচনাটি কার?উত্তর: ক. হুমায়ূন আহমেদ
  18. ৯৭.মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?উত্তর: গ. হাঙর নদী গ্রেনেড
  19. ৯৮.‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।’ এ গানের প্রথম সুরকার কে?উত্তর: ঘ. আবদুল লতিফ
  20. ৯৯.১৯৮৫ সালে নাসির উদ্দিন স্বর্ণপদক কে পান?উত্তর: ক. সৈয়দ আলী আহসান
  21. ১০০.প্রাণদ : জল : : মহীজ : ?উত্তর: খ. গ্রহ

৩৩তম বিসিএস (২০১২)

  1. ৮১.চর্যাপদ কোন ছন্দে লেখা ?উত্তর: খ. মাত্রাবৃত্ত
  2. ৮২.কবিওয়ালা ও শায়েরের উদ্ভব ঘটে কখন?উত্তর: ক. আঠারো শতকের শেষার্ধে ও উনিশ শতকের প্রথমার্ধে
  3. ৮৩.কবি গানের প্রথম কবি কে?উত্তর: ক. গোঁজলা গুই
  4. ৮৪.‘কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ?’ কার লেখা?উত্তর: ক. কৃষ্ণচন্দ্র মজুমদার
  5. ৮৫.কোন চরণটি সঠিক?উত্তর: ক. ধন ধান্যে পুষ্পে ভরা
  6. ৮৬.কোন বানানটি শুদ্ধ নয়?উত্তর: ঘ. উর্দ্ধ
  7. ৮৭.‘গৃহী’ শব্দের বিপরীতার্থক শব্দ-উত্তর: ঘ. সন্ন্যাসী
  8. ৮৮.Excise duty -র পরিভাষা কোনটি?উত্তর: খ. আবগারি শুল্ক
  9. ৮৯.কোন বাক্যটি শুদ্ধ?উত্তর: খ. দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা।
  10. ৯০.‘তুমি আসবে বলে হে স্বাধীনতা সখিনা বিবির কপাল ভাঙল।’ এটি কোন বাক্য?উত্তর: খ. মিশ্র বা জটিল
  11. ৯১.কোনটি ‘অগ্নি’-র সমার্থক শব্দ নয়?উত্তর: ঘ. প্রজ্বলিত
  12. ৯২.কোনটি সঠিক বানান?উত্তর: গ. নিশীথিনী
  13. ৯৩.কোনটি ‘কোলন’?উত্তর: খ. :
  14. ৯৪.বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট পত্রিকা ‘কল্লোল’ কত সালে প্রথম প্রকাশিত হয় ?উত্তর: ক. ১৯২৩ সালে
  15. ৯৫.কোন গ্রন্থটি সুকান্ত ভট্টাচার্য কর্তৃক রচিত?উত্তর: ক. হরতাল
  16. ৯৬.‘ঢাকের কাঠি’ বাগধারার অর্থ কি?উত্তর: ঘ. মোসাহেব
  17. ৯৭.বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘বিষবৃক্ষ’ উপন্যাসের চরিত্র কোনটি?উত্তর: ক. কুন্দনন্দিনী
  18. ৯৮.কোন বানানটি শুদ্ধ?উত্তর: খ. পিপীলিকা
  19. ৯৯.গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সম্পাদনা করেছেন-উত্তর: গ. ডব্লিউ. বি. ইয়েটস
  20. ১০০.‘The Origin and Development of Bengali Language’ গ্রন্থটি রচনা করেছেন-উত্তর: খ. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়

৩১তম বিসিএস (২০১১)

  1. ১.বাংলা গদ্যের জনক কে?উত্তর: ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  2. ২.‘আনন্দমঠ’ উপন্যাসের লেখক কে?উত্তর: ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  3. ৩.‘বিদ্রোহী’ কবিতা কোন কাব্যের অন্তর্গত?উত্তর: ঘ. অগ্নিবীণা
  4. ৪.তাম্বুলখানা গ্রামে জন্মেছিলেন কোন কবি?উত্তর: ক. জসীমউদ্‌দীন
  5. ৫.‘ছিন্নপত্রে’র অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা?উত্তর: ক. ইন্দিরা দেবী
  6. ৬.মাইকেল মধুসূদন দত্তের ‘বীরাঙ্গনা কাব্য’ কোন ধরনের কাব্য?উত্তর: গ. পত্রকাব্য
  7. ৭.আলাওলের ‘তোহফা’ কোন ধরনের কাব্য?উত্তর: গ. নীতিকাব্য
  8. ৮.‘উজবুক’ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?উত্তর: খ. তুর্কি
  9. ৯.সমাসবদ্ধ শব্দ ‘আনত’ কোন সমাসের উদাহরণ?উত্তর: ঘ. অব্যয়ীভাব
  10. ১০.অশোক সৈয়দ কার ছদ্মনাম?উত্তর: ক. আবদুল মান্নান সৈয়দ
  11. ১১.সন্ধি-সাধিত শব্দ ‘পরস্পর’ কোন ধরনের সন্ধির দৃষ্টান্ত?উত্তর: গ. নিপাতনে সিদ্ধ
  12. ১২.‘অদিতি’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?উত্তর: খ. নীর
  13. ১৩.‘পরাগলী মহাভারত’ খ্যাত গ্রন্থের অনুবাদকের নাম কী?উত্তর: খ. কবীন্দ্র পরমেশ্বর
  14. ১৪.‘বটতলার উপন্যাস’ গ্রন্থের লেখকের নাম কী?উত্তর: খ. রাজিয়া খান
  15. ১৫.Quarterly শব্দের অর্থ কী?উত্তর: ঘ. ত্রৈমাসিক
  16. ১৬.নিচের কোন বানানটি শুদ্ধ?উত্তর: ঘ. নিশীথিনী
  17. ১৭.শিখণ্ডী শব্দের অর্থ কী?উত্তর: ঘ. ময়ূর
  18. ১৮.সাহিত্যে অলঙ্কার প্রধানত কত প্রকার?উত্তর: খ. ২
  19. ১৯.গাড়ি চলে না, চলে না, নারে……..গানের গীতিকার কে?উত্তর: গ. শাহ্‌ আবদুল করিম
  20. ২০.অধ্যাপক আহমদ শরীফের মৃত্যু সন কোনটি?উত্তর: গ. ১৯৯৯

৩০তম বিসিএস (২০১০)

  1. ১.বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে?উত্তর: খ. ১৯০৭
  2. ২.নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম?উত্তর: গ. অনিলা দেবী
  3. ৩.‘আধ্যাত্মিকা’ উপন্যাসের লেখক কে?উত্তর: ক. প্যারীচাঁদ মিত্র
  4. ৪.‘অনীক’ শব্দের অর্থ –উত্তর: ঘ. সৈনিক
  5. ৫.জ্যোৎস্নারাত কোন সমাসের দৃষ্টান্ত?উত্তর: ক. মধ্যপদলোপী কর্মধারয়
  6. ৬.Anatomy শব্দের অর্থ-উত্তর: গ. শারীরবিদ্যা
  7. ৭.কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন?উত্তর: ঘ. ভুসুকু পা
  8. ৮.‘আফতাব’ শব্দের সমার্থক কোনটি?উত্তর: গ. অর্ক
  9. ৯.বাগাড়ম্বর শব্দের সন্ধি-বিচ্ছেদ ____।উত্তর: ঘ. বাক্‌ + আড়ম্বর
  10. ১০.‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভাল হয়ে চলি’ এই চরণদ্বয়ের লেখক _____।উত্তর: গ. মদনমোহন তর্কালঙ্কার
  11. ১১.‘ঠাকুরমার ঝুলি’ কী জাতীয় রচনার সংকলন?উত্তর: ক. রূপকথা
  12. ১২.বাংলা ভাষায় ছন্দ প্রধানত কত প্রকার?উত্তর: গ. ৩
  13. ১৩.‘কাঁঠালপাড়া’য় জন্মগ্রহণ করেন কোন লেখক?উত্তর: ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  14. ১৪.নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি?উত্তর: ঘ. চ
  15. ১৫.‘অপ’ কী ধরনের উপসর্গ?উত্তর: ক. সংস্কৃত
  16. ১৬.নিচের কোনটি মীর মশাররফ হোসেনের জন্ম-মৃত্যু সাল?উত্তর: ক. ১৮৪৭-১৯১১
  17. ১৭.রবীন্দ্রনাথের ‘সোনার তরী’ কবিতা কোন ছন্দে রচিত?উত্তর: ঘ. মাত্রাবৃত্ত
  18. ১৮.‘সাহচর্য’ শব্দের শুদ্ধ গঠন কোনটি?উত্তর: গ. সহচর + য
  19. ১৯.‘পাহাড়তলী’ গ্রামে জন্মগ্রহণ করেন-উত্তর: গ. শামসুর রাহমান
  20. ২০.‘পূর্বাশা’ পত্রিকার সম্পাদক ছিলেন –উত্তর: খ. সঞ্জয় ভট্টাচার্য

২৯তম বিসিএস (২০০৯)

  1. ৫২.‘আবদুল্লাহ’ উপন্যাসের রচয়িতা কে?উত্তর: খ. কাজী ইমদাদুল হক
  2. ৫৩.বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাসের নাম-উত্তর: ক. দুর্গেশনন্দিনী
  3. ৮১.বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি?উত্তর: ঘ. ১১ টি
  4. ৮২.বাংলা সাহিত্যের আদি কবি কে?উত্তর: গ. লুইপা
  5. ৮৩.‘তৎসম’ শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয়?উত্তর: খ. সাধু রীতি
  6. ৮৪.বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে?উত্তর: ঘ. রাজা রামমোহন
  7. ৮৫.ফররুখ আহমদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কি?উত্তর: ক. সাত সাগরের মাঝি
  8. ৮৬.প্রাচীনতম বাঙ্গালী মুসলমান কবি কে?উত্তর: ঘ. শাহ মুহম্মদ সগীর
  9. ৮৭.‘চাচা কাহিনী’র লেখক কে?উত্তর: গ. সৈয়দ মুজতবা আলী
  10. ৮৮.মুসলমান নারী জাগরণের কবি-উত্তর: গ. বেগম রোকেয়া
  11. ৮৯.‘শ্রীকৃষ্ণকীর্তন’ এর রচয়িতা কে?উত্তর: গ. বড়ু চণ্ডীদাস
  12. ৯০.বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি?উত্তর: খ. কৃপার শাস্ত্রের অর্থভেদ
  13. ৯১.কবি আলাওলের জন্মস্থান কোনটি?উত্তর: খ. চট্টগ্রামের জোব্‌রা
  14. ৯২.‘অনল-প্রবাহ’ রচনা করেন-উত্তর: ক. সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি
  15. ৯৩.‘অগ্নিবীণা’ কাব্যের প্রথম কবিতা কোনটি?উত্তর: গ. প্রলয়োল্লাস
  16. ৯৪.বাংলা সাহিত্যে কথ্যরীতির প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি?উত্তর: খ. সবুজপত্র
  17. ৯৫.‘জনৈক’ শব্দটির সন্ধি বিচ্ছেদ-উত্তর: খ. জন + এক
  18. ৯৬.বাক্যের তিনটি গুণ কি কি?উত্তর: খ. আকাঙ্ক্ষা, আসত্তি ও যোগ্যতা
  19. ৯৭.‘একাত্তরের চিঠি’ কোন জাতীয় রচনা?উত্তর: গ. মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন
  20. ৯৮.বাংলা একাডেমী কোন বছর প্রতিষ্ঠিত হয়?উত্তর: ক. ১৯৫৫ খ্রিঃ
  21. ৯৯.সনেট কবিতার প্রবর্তক কে?উত্তর: গ. মাইকেল মধুসূদন দত্ত
  22. ১০০.সমাস ভাষাকে কি করে?উত্তর: ক. সংক্ষেপ করে

২৮তম বিসিএস (২০০৮)

  1. ১.চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে?উত্তর: গ. নেপালের রাজগ্রন্থশালা থেকে
  2. ২.মঙ্গলযুগের সর্বশেষ কবির নাম কি?উত্তর: খ. ভারতচন্দ্র রায়গুণাকর
  3. ৩.বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন?উত্তর: খ. মিথিলার
  4. ৪.শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের বড়াই কি ধরনের চরিত্র?উত্তর: গ. রাধাকৃষ্ণের প্রেমের দূতী
  5. ৫.লোকসাহিত্য কাকে বলে?উত্তর: গ. লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদিকে
  6. ৬.বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয়?উত্তর: ঘ. উনিশ শতকে
  7. ৭.বাংলা ভাষায় প্রথম সাময়িকপত্র কোনটি?উত্তর: ক. দিকদর্শন
  8. ৮.ইয়ং বেঙ্গল কি?উত্তর: খ. ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবক
  9. ৯.দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি?উত্তর: খ. বিয়ে পাগলা বুড়ো
  10. ১০.মীর মশাররফ হোসেনের নাটক কোনটি?উত্তর: খ. বেহুলা গীতাভিনয়
  11. ১১.কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত সালে?উত্তর: ঘ. ১৭৫৩ সালে
  12. ১২.রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প কোনটি?উত্তর: গ. ক্ষুধিত পাষাণ
  13. ১৩.বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কি?উত্তর: গ. মীর মশাররফ হোসেন
  14. ১৪.নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি?উত্তর: গ. ধূমকেতু
  15. ১৫.জীবনানন্দ দাশের প্রবন্ধগ্রন্থ কোনটি?উত্তর: খ. কবিতার কথা
  16. ১৬.‘সাত সাগরের মাঝি’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?উত্তর: খ. ফররুখ আহমদ
  17. ১৭.বাংলাদেশের ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস কোনটি?উত্তর: গ. আরেক ফাল্গুন
  18. ১৮.মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?উত্তর: গ. জাহান্নাম হইতে বিদায়
  19. ১৯.শওকত ওসমান কোন উপন্যাসের জন্য আদমজী পুরস্কার লাভ করেন?উত্তর: ঘ. ক্রীতদাসের হাসি
  20. ২০.‘উপরোধ’ শব্দের অর্থ কি?উত্তর: গ. অনুরোধ

২৭তম বিসিএস (২০০৫)

  1. ৭১.কোনটি উপন্যাস?উত্তর: খ. কন্যাকুমারী
  2. ৭২.লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে?উত্তর: গ. দৌলত কাজী
  3. ৭৩.সাপ্তাহিক ‘সুধাকর’ এর সম্পাদক কে?উত্তর: গ. শেখ আব্দুর রহিম
  4. ৭৪.মাসিক মোহাম্মদী কোন সালে প্রকাশিত হয়?উত্তর: খ. ১৯২৭
  5. ৭৫.কোন পত্রিকাটি ১৯২৩ সালে প্রকাশিত হয়?উত্তর: গ. কল্লোল
  6. ৭৬.ঢাকা থেকে প্রকাশিত হয় কোন পত্রিকাটি?উত্তর: ঘ. ক্রান্তি
  7. ৭৭.গ্রিক শব্দ কোনটি?উত্তর: ঘ. দাম
  8. ৭৮.বাংলা ভাষায় কয়টি খাঁটি বাংলা উপসর্গ আছে?উত্তর: গ. একুশ
  9. ৭৯.‘শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটখাট বর্গির উপদ্রব বলিলেই হয়।’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের সংলাপ?উত্তর: গ. সমাপ্তি
  10. ৮০.বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি?উত্তর: খ. বঙ্গভাষা ও সাহিত্য
  11. ৮১.কত খ্রিস্টাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ‘জগত্তারিণী’ পদক লাভ করেন?উত্তর: খ. ১৯২৩
  12. ৮২.রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম কি?উত্তর: খ. গৌড়ীয় ব্যাকরণ
  13. ৮৩.‘মেছো’ শব্দের প্রকৃতি-প্রত্যয় কি?উত্তর: ঘ. মাছ + উয়া> ও
  14. ৮৪.কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?উত্তর: গ. পর + পর = পরস্পর
  15. ৮৫.বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় কোন নাট্যকারের হাতে?উত্তর: ঘ. তারাচরণ শিকদার
  16. ৮৬.প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় ____।উত্তর: গ. উপমেয়
  17. ৮৭.‘পাখি সব করে রব রাত্রি পহাইল’ পঙ্‌ক্তির রচয়িতা ____।উত্তর: ঘ. মদনমোহন তর্কালংকার
  18. ৮৮.‘আমি কিংবদন্তীর কথা বলছি’ – এর রচয়িতা কে?উত্তর: খ. আবু জাফর ওবায়দুল্লাহ
  19. ৮৯.‘জীবনে জ্যাঠামি ও সাহিত্যে ন্যাকামি’ সহ্য করতে পারতেন না-উত্তর: গ. প্রমথ চৌধুরী
  20. ৯০.‘এ মাটি সোনার বাড়া’ – এ উদ্ধৃতিতে ‘সোনা’ কোন অর্থে ব্যবহার করা হয়েছে?উত্তর: ক. বিশেষণের অতিশায়ন