৫০তম বিসিএস (২০২৬): সাধারণ বিজ্ঞান প্রশ্ন সমাধান

১৯টি প্রশ্ন। সঠিক উত্তর সবুজ রঙে; পুরো ব্যাখ্যা দেখতে প্রশ্নে চাপুন।

  1. যদি একটি গাড়ীর গতি দ্বিগুণ করা হয়, তবে গাড়ীটির গতিশক্তি পূর্বের গতিশক্তির কতগুণ হবে? পুরো পাতা ›
    1. ক ০.৫
    2. খ ২
    3. গ ০.২৫
    4. ঘ ৪
  2. একটি কঠিন ঘনক অর্ধেক পানির উপরে ও অর্ধেক পানির নিচে ভাসছে। আপনি যদি ঘনকটি পানির মধ্যে ২ সে.মি.গভীরে ঠেলে দেন এবং তারপর সেটিকে ছেড়ে দেন, তাহলে কি ঘটবে? পুরো পাতা ›
    1. ক ঘনকটি পানির ২ সে.মি. গভীরে থাকবে
    2. খ ঘনকটি সম্পূর্ণভাবে ডুবে যাবে
    3. গ ঘনকটি আবার অর্ধেক ডুবে থাকা ও অর্ধেক ভেসে থাকা অবস্থায় ফিরে আসবে
    4. ঘ ঘনকটি প্রথমে যতটুকু ভেসে ছিল তার চেয়ে উপরে উঠবে
  3. একটি আয়না থেকে একটি বস্তু আয়নার পৃষ্ঠ থেকে পৃষ্ঠের লম্ব বরাবর সেকেন্ডে ১০ সে.মি. বেগে চলতে শুরু করল। ৪ সেকেন্ড পর বস্তুটি ও তার প্রতিবিম্বের মধ্যে দূরত্ব কত হবে? পুরো পাতা ›
    1. ক ৪০ সে.মি.
    2. খ ১৬০ সে.মি.
    3. গ ৮০ সে.মি.
    4. ঘ ০ সে.মি.
  4. ভাইরাস সম্পর্কে কোন্ বিবৃতিটি সঠিক? পুরো পাতা ›
    1. ক এদের যেকোনো সিনথেটিক নিউট্রিয়েন্ট মিডিয়ামে কালচার করা যায়
    2. খ এদের জেনেটিক উপাদান হিসেবে ডিএনএ এবং আরএনএ থাকে
    3. গ এরা এক ধরণের অন্তঃকোষীয় পরজীবী
    4. ঘ ভাইরাস হল অণুবীক্ষণিক জীবন্ত প্রাণী
  5. লিথিয়াম-আয়ন ব্যাটারির সম্পর্কে কোন্ বিবৃতিটি মিথ্যা? পুরো পাতা ›
    1. ক Ni-Cd ব্যাটারির তুলনায় এদের শক্তির ঘনত্ব বেশি
    2. খ এতে লিথিয়াম কোবাল্ট অক্সাইড ক্যাথোড ব্যবহার করা হয়
    3. গ 'মেমরি এফেক্ট'-এর কারণে এদের পর্যায়ক্রমিক সম্পূর্ণ ডিসচার্জের প্রয়োজন হয়
    4. ঘ এখানে অতিরিক্ত চার্জিং-এর ফলে আগুন লাগতে পারে
  6. কোন্‌ টিস্যু পেশীকে হাড়ের সাথে সংযুক্ত রাখে? পুরো পাতা ›
    1. ক তরুণাস্থি
    2. খ লিগামেন্ট
    3. গ টেন্ডন
    4. ঘ অ্যারিওলার টিস্যু
  7. 'গ্রে-হাইড্রোজেন'-এর তুলনায় 'গ্রীন-হাইড্রোজেনের' সুবিধা হল - পুরো পাতা ›
    1. ক এটি উৎপাদন করা সস্তা
    2. খ এতে কার্বন নিঃসরণ প্রায় শূন্য হয়
    3. গ এটি সংরক্ষণ এবং পরিবহন করা সহজ
    4. ঘ প্রতি একক আয়তনে এর শক্তি ঘনত্ব বেশি
  8. একজন টাইপ-১ ডায়াবেটিক রোগীর ক্ষেত্রে কোন্‌ বক্তব্যটি সঠিক? পুরো পাতা ›
    1. ক নির্দিষ্ট কোষের ইনসুলিন প্রতিরোধিতা
    2. খ বিটা কোষগুলির অটো-ইমিউন ধ্বংসের কারণে অগ্ন্যাশয় অপর্যাপ্ত ইনসুলিন তৈরি করে
    3. গ অগ্ন্যাশয়ের আলফা কোষ দ্বারা গ্লুকাগনের অতিরিক্ত উৎপাদন
    4. ঘ প্রো-ইনসুলিন থেকে ইনসুলিনে রূপান্তরে ত্রুটি
  9. জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (JWST) মূলতঃ তড়িৎ-চুম্বকীয় বর্ণালীর কোন্ অংশে মহাবিশ্ব পর্যবেক্ষণ করার জন্য ডিজাইন করা হয়েছে? পুরো পাতা ›
    1. ক অবলোহিত অঞ্চল
    2. খ দৃশ্যমান এবং নিকট-অবলোহিত অঞ্চল
    3. গ অতিবেগুনী এবং দৃশ্যমান অঞ্চল
    4. ঘ এক্স-রে এবং গামা-রে অঞ্চল
  10. পারমাণবিক চুল্লিতে 'মডারেটরের' প্রাথমিক কাজ হলো: পুরো পাতা ›
    1. ক অতিরিক্ত নিউট্রন শোষণ এবং চেইন বিক্রিয়া নিয়ন্ত্রণ
    2. খ চুল্লির কেন্দ্রে উৎপন্ন তাপ স্থানান্তর করে শীতল করা
    3. গ দ্রুতগতি সম্পন্ন নিউট্রনগুলোকে ধীরগতি করে ফিশনের সম্ভাবনা বাড়ানো
    4. ঘ ক্ষতিকারক গামা বিকিরণ থেকে সুরক্ষা প্রদান
  11. কোনটি মাইক্রোওয়েভ ওভেনের কার্যনীতিকে সর্বোত্তমভাবে বর্ণনা করতে পারে? পুরো পাতা ›
    1. ক উচ্চ তাপ বিকিরণ এবং খাদ্য কণাগুলিতে পরিবহন
    2. খ খাদ্য কণাগুলিতে ইনফ্রা-রেড বিকিরণ এবং শোষণ
    3. গ পানির অণুগুলির ইন্ডাকশন হিটিং
    4. ঘ ঘূর্ণনের কারণে ডাই-ইলেকট্রিক হিটিং
  12. 'কোভিড-১৯'-এর জন্য তৈরি টিকা কীভাবে কাজ করে? পুরো পাতা ›
    1. ক রোগ প্রতিরোধ ক্ষমতা উদ্দীপিত করার জন্য দুর্বল ভাইরাসের একটি রূপ প্রবর্তন করে
    2. খ পরিশোধিত ভাইরাল প্রোটিনের সাবইউনিট প্রবিষ্ট করানোর মাধ্যমে
    3. গ হোস্ট কোষে জেনেটিক উপাদান বহন করার জন্য একটি ভাইরাস ঘটিত বাহক ব্যবহার করে
    4. ঘ mRNA সরবরাহ করে যা হোস্ট কোষ গুলোকে একটি ভাইরাল প্রোটিন তৈরির নির্দেশ দেয়
  13. MRI কোন্ নীতিতে কাজ করে? পুরো পাতা ›
    1. ক শরীরের ত্রি-মাত্রিক চিত্র তৈরি করতে এক্স-রে ব্যবহার করে
    2. খ তেজস্ক্রিয় ট্রেসার দ্বারা নির্গত গামা-রে সনাক্তের মাধ্যমে
    3. গ শক্তিশালী চুম্বক এবং রেডিও তরঙ্গ ব্যবহার করে ইমেজ তৈরির মাধ্যমে
    4. ঘ উচ্চ ফ্রিকোয়েন্সি শব্দ তরঙ্গ ব্যবহার করে ইমেজ তৈরির মাধ্যমে
  14. কোন্ বাঙালি বিজ্ঞানী কৃষ্ণগহ্বর নিয়ে গবেষনা করেছেন? পুরো পাতা ›
    1. ক ড. কুদরত-ই-খুদা
    2. খ কাজী মোতাহার হোসেন
    3. গ জামাল নজরুল ইসলাম
    4. ঘ অতীশ দীপংকর
  15. কোনটির দেহে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম নেই? পুরো পাতা ›
    1. ক শৈবাল
    2. খ ছত্রাক
    3. গ ভাইরাস
    4. ঘ ব্যাকটেরিয়া
  16. পরমাণু চুল্লীতে সচরাচর কোন্‌ জ্বালানী ব্যবহার করা হয়? পুরো পাতা ›
    1. ক ইউরেনিয়াম-২৩৫
    2. খ ইউরেনিয়াম-২৩৮
    3. গ থোরিয়াম-১৩২
    4. ঘ প্লুটোনিয়াম-২৪০
  17. কাগজের প্রধান রাসায়নিক উপাদান কোনটি? পুরো পাতা ›
    1. ক লিগনিন
    2. খ রেজিন
    3. গ হেমি সেলুলোজ
    4. ঘ সেলুলোজ
  18. একটি NPN ট্রানজিস্টরে, প্রধান চার্জ বাহক হলো- পুরো পাতা ›
    1. ক হোল
    2. খ ইলেকট্রন
    3. গ প্রোটন
    4. ঘ আয়ন
  19. ‘এপিকালচার’ কোন বিষয় নিয়ে আলোচনা করে? পুরো পাতা ›
    1. ক গুটিপোকা এবং রেশম
    2. খ মৌমাছি এবং মধু
    3. গ মৎস চাষ
    4. ঘ তামাক চাষ

৫০তম বিসিএস (২০২৬): অন্যান্য বিষয়

বাংলা ভাষা ও সাহিত্য ৩১ইংরেজি ভাষা ও সাহিত্য ৩১বাংলাদেশ বিষয়াবলি ২৩আন্তর্জাতিক বিষয়াবলি ২৪গাণিতিক যুক্তি ২০কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ১৫ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ১০নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন ১৫মানসিক দক্ষতা ৮

সব পরীক্ষার সাধারণ বিজ্ঞান প্রশ্নবিসিএস প্রশ্ন সমাধান