৩৩তম বিসিএস (২০১২): গাণিতিক যুক্তি প্রশ্ন সমাধান

২০টি প্রশ্ন। সঠিক উত্তর সবুজ রঙে; পুরো ব্যাখ্যা দেখতে প্রশ্নে চাপুন।

  1. তিন সদস্যের একটি বিতর্ক দলের সদস্যদের গড় বয়স ২৪ বছর। যদি কোনো সদস্যের বয়সই ২১ বছরের নিচে না হয় তবে তাদের কোনো একজনের সর্বোচ্চ বয়স কত হতে পারে? পুরো পাতা ›
    1. ক ২৫ বছর
    2. খ ৩০ বছর
    3. গ ২৮ বছর
    4. ঘ ৩২ বছর
  2. একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা ২ সে. মি. ছোট; কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা ২ সে. মি. বড়। অতিভুজের দৈর্ঘ্য কত? পুরো পাতা ›
    1. ক ১০ সে. মি.
    2. খ ৮ সে. মি.
    3. গ ৪ সে. মি.
    4. ঘ ৬ সে. মি.
  3. একটি সাবানের আকার ৫ সে. মি. x ৪ সে. মি. x ১.৫সে. মি. হলে ৫৫ সে. মি. দৈর্ঘ্য, ৪৮ সে. মি. প্রস্থ এবং ৩০ সে. মি. উচ্চতাবিশিষ্ট একটি বাক্সের মধ্যে কতটি সাবান রাখা যাবে? পুরো পাতা ›
    1. ক ২৬৪০ টি
    2. খ ১৩২০ টি
    3. গ ৩৬০০ টি
    4. ঘ ৫২৪০ টি
  4. যদি সেট A = {5, 15, 20, 30} এবং B = {3, 5, 15, 18, 20} হয় তবে নিচের কোনটি A ∩ B নির্দেশ করবে? পুরো পাতা ›
    1. ক {3, 18, 30}
    2. খ {3, 5, 15, 18, 20, 30}
    3. গ কোনোটিই নয়
  5. ১, ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১ - - – ধারার ১০ম পদটি কত? পুরো পাতা ›
    1. ক ৩৪
    2. খ ৫৫
    3. গ ৪৮
    4. ঘ ৬৪
  6. একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ ৩৫° ও ৫৫°। ত্রিভুজটি কোন ধরনের? পুরো পাতা ›
    1. ক সমকোণী
    2. খ সমবাহু
    3. গ সমদ্বিবাহু
    4. ঘ স্থুলকোণী
  7. ৩ সে. মি., ৪ সে. মি., ৫ সে. মি. বাহুবিশিষ্ট তিনটি ঘনক গলিয়ে নতুন একটি ঘনক তৈরি করা হল। নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে? পুরো পাতা ›
    1. ক ৭.৫ সে. মি.
    2. খ ৬.৫ সে. মি.
    3. গ ৬ সে. মি.
    4. ঘ ৭ সে. মি.
  8. একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৮ সে. মি. ও ৯ সে. মি.। এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফলবিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত? পুরো পাতা ›
    1. ক ২৪ সে. মি.
    2. খ ১৮ সে. মি.
    3. গ ৩৬ সে. মি.
    4. ঘ ১২ সে. মি.
  9. যদি (a/b)^(x−3) = (b/a)^(x−5) হয় তবে x এর মান কত? পুরো পাতা ›
    1. ক 8
    2. খ 3
    3. গ 5
    4. ঘ 4
  10. ∛(∛a³) = কত? পুরো পাতা ›
    1. ক a
    2. খ 1
    3. গ a^(1/3)
    4. ঘ a³
  11. নিচের কোনটি (√5 – √3) এর সমান? পুরো পাতা ›
    1. ক 2/(√3+√5)
    2. খ 1/(2√5+√3)
    3. গ (1/√5)+(1/√3)
    4. ঘ √2
  12. 36 · 2^(3x−8) = 3² হলে x এর মান কত? পুরো পাতা ›
    1. ক 7/3
    2. খ 3
    3. গ 8/3
    4. ঘ 2
  13. x/y এর সাথে কত যোগ করলে যোগফল y/x? পুরো পাতা ›
    1. ক (x³-2y²)/xy
    2. খ (y²-x²)/xy
    3. গ (x²-y)/xy
    4. ঘ (2x²-y²)/xy
  14. (∛3 × ∛4)⁶ = ? পুরো পাতা ›
    1. ক 12
    2. খ 48
    3. গ 36
    4. ঘ 144
  15. m সংখ্যক সংখ্যার গড় x এবং n সংখ্যক সংখ্যার গড় y হলে সব সংখ্যার গড় কত? পুরো পাতা ›
    1. ক (x+y)/mn
    2. খ (x+y)/(m+n)
    3. গ (mx+ny)/(m+n)
    4. ঘ (mx+ny)mn
  16. 4ˣ + 4ˣ + 4ˣ + 4ˣ এর মান নিচের কোনটি? পুরো পাতা ›
    1. ক 16ˣ
    2. খ 4⁴ˣ
    3. গ 2²ˣ⁺²
    4. ঘ 2⁸ˣ
  17. রকীব সাহেব ৩,৭৩,৮৩৩ টাকা ব্যাংকে রাখলেন। ৭(১/২) বছর পর তিনি আসল টাকার ১(১/৪) অংশ সুদ পেলেন। ব্যাংকের সুদের হার কত? পুরো পাতা ›
    1. ক ১২(১/২)%
    2. খ ১৬(২/৩)%
    3. গ ৮(১/৩)%
    4. ঘ ১১(১/৯)%
  18. ৫ জন তাঁত-শ্রমিক ৫ দিনে ৫টি কাপড় বুনতে পারে। একই ধরনের ৭টি কাপড় বুনতে ৭ জন শ্রমিকের কত দিন লাগবে? পুরো পাতা ›
    1. ক ৫ দিন
    2. খ ২৫/৪৯ দিন
    3. গ ৪৯/২৫ দিন
    4. ঘ ৭ দিন
  19. (x – y, 3) = (0, x + 2y) হলে (x,y) = কত? পুরো পাতা ›
    1. ক (1,1)
    2. খ (1,3)
    3. গ (-1,-1)
    4. ঘ (-3,1)
  20. একটি আয়তাকার ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যের ২/৩ অংশ। ঘরটির পরিসীমা ৪০ মিটার হলে তার ক্ষেত্রফল কত? পুরো পাতা ›
    1. ক ৬০ বর্গমিটার
    2. খ ৯৬ বর্গমিটার
    3. গ ৭২ বর্গমিটার
    4. ঘ ৬৪ বর্গমিটার

৩৩তম বিসিএস (২০১২): অন্যান্য বিষয়

বাংলা ভাষা ও সাহিত্য ২০ইংরেজি ভাষা ও সাহিত্য ২০বাংলাদেশ বিষয়াবলি ১৩সাধারণ বিজ্ঞান ১৮

সব পরীক্ষার গাণিতিক যুক্তি প্রশ্নবিসিএস প্রশ্ন সমাধান