আমাদের সম্পর্কে
প্রশ্নব্যাংক নতুন · ফ্রি৩,০২১টি আসল বিসিএস প্রশ্ন, ব্যাখ্যাসহসমাধান ও ব্যাখ্যা

মানসিক দক্ষতা

বিসিএস প্রিলিমিনারির ১০০টি প্রশ্ন, নতুন পরীক্ষা আগে।

৫০তম বিসিএস (২০২৬)

  1. ৮২.সমান দৈর্ঘ্যের দুইটি দড়ির একটি দিয়ে আয়তক্ষেত্রাকার বেষ্টনী তৈরী করা হয় এবং অপরটি দিয়ে বর্গক্ষেত্রাকার বেষ্টনী তৈরী করা হয়। কোন্ তথ্যটি সত্য?উত্তর: খ. বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের চেয়ে বেশী
  2. ৮৩.একটি বাক্সের মধ্যে একটি পেন্সিল আছে। বাক্সটি একটি তাকের উপরে অবস্থান করছে। তাকটি জানালার নিচে অবস্থান করছে। তাহলে নিচের কোন বাক্যটি উপরের বর্ণনার জন্য প্রযোজ্য হবে?উত্তর: ক. পেন্সিলটি জানালার নিচে আছে
  3. ৮৪.কোনটি মানুষকে লক্ষ্যবস্তুর দিকে পরিচালিত করে?উত্তর: খ. প্রেষণা
  4. ৮৫.জারিনের জন্ম ২৯ ফেব্রুয়ারী। তার জন্মগ্রহণের সাল কোনটি হতে পারে?উত্তর: খ. ২০০৪
  5. ৮৬.এখন জানুয়ারী মাস হলে এখন থেকে ১০০ মাস পর কোন্ মাস হবে?উত্তর: ক. মে
  6. ৯০.এহসান টেবিলের উপর চায়ের কাপের হ্যান্ডেলটি পূর্বদিকে করে রাখল। সে ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেদিকে চায়ের কাপটি ১৮০°ঘোরালো। এখন চায়ের কাপের হ্যান্ডলটি থাকবে:উত্তর: ক. পশ্চিম দিকে
  7. ৯২.ঘড়ির ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটা একদিনে কতবার মিলিত হয়?উত্তর: গ. ২২
  8. ৯৫.লামিয়া একটি শ্রেণীর সামনে থেকে নবম এবং পিছন থেকে ৩৬তম হলে শ্রেণীতে শিক্ষার্থী কতজন?উত্তর: ক. ৪৪

৪৭তম বিসিএস (২০২৫)

  1. ১৭৬.Seed : Sapling :: Egg : ?উত্তর: ঘ. Chick
  2. ১৭৭.যদি MFNPO অর্থ 'Lemon' হয়, তবে NBOHP অর্থ কী?উত্তর: ক. Mango
  3. ১৮১.একজন ব্যক্তি ৪ মাইল উত্তরে, ১২ মাইল পূর্বে এবং তারপরে ১২ মাইল উত্তরে ভ্রমণ করেন। তিনি শুরুর বিন্দু থেকে কত দূরে আছেন?উত্তর: ঘ. ২০ মাইল
  4. ১৮২.পাঁচজন ব্যক্তি গোল হয়ে বসে আছে এবং মাঝখানে তাকিয়ে তাস খেলছে। রাজিবের বামদিকে রয়েছে মুকুল, বিজয় রয়েছে অনিক ও নুরুলের মাঝখানে এবং অনিকের ডান দিকে। তাহলে নুরুলের ডান দিকে কে রয়েছে?উত্তর: গ. মুকুল
  5. ১৮৩.A যদি B এর সাথে খাপখায় যেমনভাবে C, D এর সাথে, তাহলে নিচের জোড়াগুলোর মধ্যে কোন জোড়া যুক্তিযুক্তভাবে খাপ খায়?উত্তর: গ. খাদ্য যেমন খাবারের জন্য, পানি তেমনি পান করার জন্য
  6. ১৮৬.একটি গিয়ার ট্রেনে তিনটি গিয়ার আছে, গিয়ার 'এ' এর ১২টি দাঁত, গিয়ার 'বি' এর ৩৬টি দাঁত, এবং গিয়ার 'সি' এর ২৪টি দাঁত আছে। যদি গিয়ার 'এ' কে ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেদিকে ঘোরানো হয়, তাহলে গিয়ার 'সি' কোন দিকে ঘুরবে?উত্তর: ক. ঘড়ির কাঁটার দিকে

৪৬তম বিসিএস (২০২৪)

  1. ৪৬.একজন লোক উত্তর-পশ্চিম দিকে মুখ করে আছে। সে ঘড়ির কাঁটার দিকে ৯০° ঘুরে, তারপরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ১৮০° ঘুরে এবং তারপর একই দিকে আরো ৯০° ঘুরে। এখন সে কোন দিকে মুখ করে আছে?উত্তর: গ. দক্ষিণ-পূর্ব
  2. ৪৭.নিম্নের শব্দগুলো অভিধানে যে ক্রমে আছে সেভাবে সাজান; (১) Protect (২) Pragmatic (৩) Pastel (8) Postal (৫) Pebbleউত্তর: খ. ৩৫৪২১
  3. ৪৮.একটি ছবিতে একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বলেন, 'তার ভাইয়ের বাবা আমার দাদার একমাত্র ছেলে।' ছবির পুরুষের সঙ্গে উক্ত মহিলার সম্পর্ক কী?উত্তর: গ. বোন
  4. ৪৯.যদি E = 10, J = 20, O = 30 এবং T = 40 হয়, তাহলে B + E + S + T =?উত্তর: ঘ. ৯২
  5. ৫০.নিচের কোন শব্দটি অন্যদের থেকে আলাদা?উত্তর: খ. Eagle
  6. ৫৪.সেই জুটি নির্বাচন করুন যা- 'Children : pediatrician' জুটির মধ্যে প্রকাশিত সম্পর্কটির মতো একটি সম্পর্ককে সর্বোত্তমভাবে প্রকাশ করে।উত্তর: গ. Females : Gynecologist

৪৫তম বিসিএস (২০২৩)

  1. ১১৬.কোন সংখ্যাটি পরে আসবে? ৮, ৪, ২, ১, ১/২, ১/৪,উত্তর: ক. ১/৮
  2. ১১৭.কাগজের প্রতি পাতা বিক্রি হয় ২১ পয়সায়। চার পাতা কত পয়সায় বিক্রি হবে?উত্তর: ঘ. ৮৪ পয়সা
  3. ১১৯.কোন সংখ্যাটি নিম্নের শ্রেণিতে সবচাইতে স্বল্প পরিমাণ উপস্থাপন করে?উত্তর: ঘ. .৩১
  4. ১২০.যখন প্রতি ফুট দড়ি ১০ টাকায় বিক্রি হয়, তখন ৬০ টাকায় তুমি কত ফুট দড়ি ক্রয় করতে পারবে?উত্তর: গ. ৬ ফুট
  5. ১২২.নিম্নলিখিত সংখ্যা শ্রেণির সর্বশেষ সংখ্যার পরের সংখ্যাটি কত হবে? ১, ২, ৪, ৭, ১১, ?উত্তর: গ. ১৬
  6. ১২৫.যদি চ × G = ৪২ হয় তবে J × ট = ?উত্তর: ঘ. ১১০
  7. ১২৮.একটি ট্রেন ১/৫ সেকেন্ডে চলে ২০ ফুট। একই দ্রুততায় ট্রেনটি ৩ সেকেন্ডে কত ফুট চলবে?উত্তর: গ. ৩০০ ফুট
  8. ১২৯.যাদের বুদ্ধ্যঙ্ক ১৪০ বা তার ঊর্ধ্বে তাদের বলা হয় -উত্তর: ক. অতিশয় প্রতিভাশালী
  9. ১৩০.RESENT, RESERVE এই শব্দগুলো কী?উত্তর: গ. না এক না ভিন্ন অর্থ

৪৪তম বিসিএস (২০২২)

  1. ১১৭.P এবং Q দুই ভাই। R এবং S দুই বোন। P-এর ছেলে হলো S-এর ভাই। তাহলে Q হলো R-এর –উত্তর: ঘ. চাচা
  2. ১১৮.স্টেপলারের সাথে যেমন স্টেপল, সুচের সাথে তেমন –উত্তর: গ. সুতা
  3. ১১৯.165135 যদি Peace হয়, তবে 1215225 –উত্তর: খ. Love
  4. ১২২.২০১৮ সালের ১২ জানুয়ারি শুক্রবার হলে, একই বছরের ১৭ মার্চ কী বার ছিল?উত্তর: ক. শনিবার
  5. ১২৩.৫, ৭, ১০, ১৪, ……… ২৫ ধারার শূন্যস্থানের সংখ্যাটি কত?উত্তর: গ. ১৯
  6. ১২৬.কোনো কিছুর কারণ জানতে হলে আমরা ইংরেজিতে যে প্রশ্ন করি তা সাধারণত কোন শব্দটি দিয়ে শুরু হয়?উত্তর: গ. why
  7. ১২৭.নিম্নের কোন গুচ্ছের শব্দগুলো বর্ণনানুক্রমিকভাবে সাজানো রয়েছে?উত্তর: খ. নিদর্শন, নিম্নোক্ত, নিরাময়, নিরাসক্ত, নিষ্ক্রিয়, নিসর্গ
  8. ১২৮.যদি PLAY-এর কোড ৮১২৩ এবং RHYME-এর কোড ৪৯৩৬৭ হয়, তাহলে MALE-এর কোড হবে -উত্তর: গ. ৬২১৭
  9. ১২৯.এই সিরিজটিতে পরের সংখ্যাটি কত? ৩ ৫ ৮ ১৩ ২১উত্তর: ঘ. ৩৪
  10. ১৩০.একটি দেয়ালঘড়িতে যখন ৩টা বাজে তখন ঘণ্টার কাঁটা যদি পূর্বদিকে থাকে তবে মিনিটের কাঁটা কোন দিকে থাকবে?উত্তর: ক. উত্তর

৪৩তম বিসিএস (২০২১)

  1. ১১৬.এক ব্যক্তি ৫ মাইল পশ্চিমে, ২ মাইল দক্ষিণে, এর পর আবার ৫ মাইল পশ্চিমে যায়। যাত্রাস্থান থেকে তার সরাসরি দূরত্ব কত?উত্তর: ঘ. উপরের কোনটিই নয়
  2. ১১৮.‘ঙ, ঞ, ণ, …’ ধারার পরবর্তী অক্ষর কী হবে?উত্তর: গ. ন
  3. ১১৯.‘A’ ‘B’-এর চেয়ে দ্বিগুণ কাজ করতে পারে; তারা দুজন একত্রে একটি কাজ ১৪ দিনে শেষ করতে পারে। ‘A’ একা কাজটি কতদিনে করতে পারবে?উত্তর: গ. ২১ দিনে
  4. ১২০.‘DRIVE is to LICENCE as BREATHE is to ______.’ এই বক্তব্যের শূন্যস্থানে কোন বিকল্পটি বসবে?উত্তর: ক. OXYGEN
  5. ১২১.একটি প্রতিষ্ঠানের ৪০% কর্মচারী আন্ডারগ্রাজুয়েট, অবশিষ্ট কর্মচারীদের ৫০% গ্রাজুয়েট এবং অবশিষ্ট ১৮০ জন পোস্টগ্রাজুয়েট। প্রতিষ্ঠানটির কতজন কর্মচারী গ্রাজুয়েট?উত্তর: ক. ১৮০
  6. ১২২.যদি ROSE-কে লেখা হয় 6821, CHAIR-কে লেখা হয় 73456 এবং PREACH-কে লেখা হয় 961473, তাহলে SEARCH-এর কোড কত?উত্তর: খ. 214673
  7. ১২৪.DC DE FE ?? HG HI সিরিজের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন বিকল্পটি বসবে?উত্তর: গ. FG
  8. ১২৫.‘প্রতিযোগিতা’য় সবসময় কী থাকে?উত্তর: ঘ. participant
  9. ১২৬.একটি ছবি দেখিয়ে তিন্নী বললো, ‘সে আমার দাদার একমাত্র ছেলের ছেলে’ ছবির ছেলেটির সাথে তিন্নীর সম্পর্ক কী?উত্তর: ক. ভাই
  10. ১২৮.নিচের কোন শব্দটি ভিন্ন ধরনের?উত্তর: ক. চাঁদ
  11. ১৩০.নিচের শব্দগুলোর মধ্যে ৩টি সমগোত্রীয়। কোন শব্দটি আলাদা?উত্তর: খ. Peculiar

৪১তম বিসিএস (২০২১)

  1. ১১৬.নিচের কোন অক্ষরগুলো পুনর্বিন্যাস করে একটি অর্থবোধক শব্দ তৈরি করা যায়?উত্তর: ক. রা ত্র হো অ
  2. ১১৭.‘RELATION’ – এর আয়নায় প্রতিবিম্ব কোনটি হবে?উত্তর: ক. ИOITA⅃ƎЯ
  3. ১১৮.পাঁচজন ব্যক্তি ট্রেনে ভ্রমণ করছেন। তারা হলেন ক, খ, গ, ঘ, ঙ। ক হলেন গ এর মা, গ আবার ঙ এর স্ত্রী। ঘ হলেন ক এর ভাই এবং খ হলেন ক এর স্বামী। ঙ এর সঙ্গে খ এর সম্পর্ক কী?উত্তর: ক. শ্বশুর
  4. ১১৯.যদি মাসের ২য় দিন সোমবার হয়, তবে মাসের ১৮তম দিন কী বার হবে?উত্তর: ঘ. বুধবার
  5. ১২১.৫০ মিনিট আগে সময় ছিল ৪টা বেজে ৪৫ মিনিট, ৬টা বাজতে আর কতক্ষণ সময় বাকি আছে?উত্তর: গ. ২৫ মিনিট
  6. ১২২.স্ক্রু ও ঘড়ির কাঁটার ঘূর্ণন গতির দিক-উত্তর: ক. একই দিকে
  7. ১২৩.নিচের কোনটি সবচেয়ে ছোট সংখ্যা?উত্তর: ঘ. ৪/১২
  8. ১২৪..১ × ৩.৩৩ × ৭.১ = ?উত্তর: গ. ২.৩৬
  9. ১২৫.একজন ব্যক্তির বেতন ৫% কমেছে। কিন্তু এক বছর পর তা আবার ৫% বেড়েছে। মোটের উপর তার বেতন শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে?উত্তর: গ. ০.২৫% কমেছে
  10. ১২৬.কোন বানানটি শুদ্ধ?উত্তর: খ. Encyclopedia
  11. ১২৭.ঘড়ি : কাঁটা :: থার্মোমিটার : ?উত্তর: ঘ. পারদ
  12. ১২৮.১০০ থেকে ২০০ এর মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি?উত্তর: গ. ৩৩
  13. ১৩০.রহিম উত্তর দিকে ১০ মাইল হেঁটে ডানদিকে ঘুরে ৫ মাইল হাঁটেন। তারপর ডানদিকে ঘুরে ২ মাইল হাঁটেন। তিনি কোন দিকে হাঁটছেন?উত্তর: ঘ. দক্ষিণ

৪০তম বিসিএস (২০১৯)

  1. ১৮৯.বাংলা ‘ব্যঞ্জনবর্ণ’-মালায় ‘ম’ অক্ষরটির পূর্বের পঞ্চম অক্ষরটি কী?উত্তর: খ. ‘ন’
  2. ১৯০.যদি ABC = ZYX হয়, তবে GIVV = ?উত্তর: গ. TREE
  3. ১৯৪.যদি চ × G = ৮২ হয়, তবে J × ট = ?উত্তর: ঘ. ১১০
  4. ২০০.একজন ব্যক্তি ভ্রমণে ৪ মাইল উত্তরে, ১২ মাইল পূর্বে , তারপর আবার ১২ মাইল উত্তরে যায় । সে শুরুর স্থান থেকে কত মাইল দূরে?উত্তর: ঘ. ২০

৩৮তম বিসিএস (২০১৭)

  1. ৭৬.আগামী পরশুর পরের দিন যদি রবিবার হয় তবে, গতকালের আগের দিন কি বার ছিল?উত্তর: খ. মঙ্গলবার
  2. ৭৭.১৯৯৪ সালের ১ ডিসেম্বর বৃহস্পতিবার হলে ১৯৯৫ সালের একই তারিখ কি বার হবে?উত্তর: খ. শুক্রবার
  3. ৭৮.কোন সংখ্যাটি নিম্নোক্ত ধারায় অন্তর্ভুক্ত নয়? ১-২-৫-১০-১৩-২৬-২৯-৪৮উত্তর: ঘ. ৪৮
  4. ৭৯.নিচের কোনটি প্রশ্নবোধক স্থানে বসবে? JD – KF – ? – PM – TRউত্তর: খ. MI
  5. ১৭০.“RAPIS” অক্ষরগুলোকে নতুন করে সাজালে নিচের কোনটি পাওয়া যাবে?উত্তর: খ. একটি শহর
  6. ১৯০.নিম্নের চারটির মধ্যে কোনটি ভিন্ন?উত্তর: ক. পিতল

৩৭তম বিসিএস (২০১৬)

  1. ১৭৬.If LOYAL is coded as ‘JOWAJ’, then PRONE is coded as - -উত্তর: ঘ. NRMNC
  2. ১৮৫.ভোর বেলায় আপনি বেড়াতে বের হয়েছেন। বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল। কিছুক্ষণ পরে আপনি বামদিকে ঘুরলেন, কয়েক মিনিট পরে আপনি ডানদিকে ঘুরলেন। এখন আপনার মুখ কোনদিকে?উত্তর: ক. পূর্ব
  3. ১৮৬.একটি মোটা ও একটি চিকন হাতলওয়ালা স্ক্রু-ড্রাইভার দিয়ে একই মাপের দুটি স্ক্রু-কে কাঠবোর্ডের ভিতরে সমান গভীরতায় প্রবেশ করাতে চাইলে কোনটি ঘটবে?উত্তর: গ. দু’টিকে একই সংখ্যকবার ঘুরাতে হবে
  4. ১৮৯.কোনো নৌকাকে বেশি গতিতে চালাতে হলে, বৈঠা ব্যবহার করতে হবে –উত্তর: ক. পিছনে
  5. ১৯২.একটি লন রোলারকে যদি দুইজন ব্যক্তির একজন টেনে নেয় ও একজন ঠেলে নেয় তবে কার বেশি কষ্ট হবে?উত্তর: খ. ঠেলে নেয়া ব্যক্তির

৩৬তম বিসিএস (২০১৬)

  1. ৮৯.যদি, ৫ + ৩ = ২৮, ৯ + ১ = ৮১০, ২ + ১ = ১৩ হয় তবে, ৫ + ৪ = ?উত্তর: খ. ১৯
  2. ৯০.ইংরেজি বর্ণমালার ধারাবাহিকভাবে ১৮তম অক্ষরের বামদিকে ১০ম অক্ষর কোনটি?উত্তর: ক. H
  3. ৯২.৩, ৭, ৪, ১৪, ৫, ২১, ৬ ধারার অষ্টম সংখ্যাটি কত হবে?উত্তর: গ. ২৮
  4. ৯৭.প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে? ৩, ১০, ৯, ৮, ২৭, ৬, ৮১, ৪, ২৪৩, (?)উত্তর: ক. ২
  5. ১৭৭.আয়নায় প্রতিফলিত হলে নিচের কোন শব্দটির কোন পরিবর্তন হবে না?উত্তর: ঘ. OTTO

৩৫তম বিসিএস (২০১৫)

  1. ৫৫.সঠিক উত্তর কোনটি? - -ছাড়া রোগ প্রতিরোধ করা অসম্ভব।উত্তর: খ. সচেতনতা
  2. ৫৬.কোনো বিয়ে অনুষ্ঠানে হঠাৎ করে আপনার পোশাকটি বিশ্রীভাবে ছিড়ে নষ্ট হয়ে গেল। এ অবস্থায় কি করবেন?উত্তর: ঘ. আপনার কাছাকাছি যারা আছেন তাদের পরামর্শ নেবেন
  3. ১৩৮.শব্দ : কর্ণ :: আলো : ?উত্তর: গ. চক্ষু
  4. ১৯৯.২ √৯ ৪ √২৫ ? – প্রশ্নবোধক স্থানের সংখ্যাটি হবে?উত্তর: ক. ৬

৩৪তম বিসিএস (২০১৩)

  1. ১১.ইদানীং আপনার মনে হচ্ছে সংসারে আপনার গুরুত্ব হ্রাস পাচ্ছে। আপনি এমন অবস্থায়-উত্তর: গ. সংসারের প্রতি গভীর মনোযোগ দেবেন
  2. ১২.আমার কক্ষে এক বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে দুই দম্পতি প্রত্যেক দুইজন করে সন্তানসহ আমার কক্ষে প্রবেশ করলেন। আমার কক্ষে মোট কতজন লোক হলো?উত্তর: গ. ১১
  3. ১৩.ক খ-এর পুত্র। খ এবং গ পরস্পর বোন। ঘ হচ্ছে গ এর মা, চ, ঘ-এর পুত্র। চ এর সংগে ক-এর সম্পর্ক কি?উত্তর: ক. ক এর মামা চ
  4. ৫৫.Tiger : Zoology : : Mars : ____.উত্তর: গ. Astronomy
  5. ৫৯.Botany is to plants as Zoology is to-উত্তর: ঘ. Animals

২৮তম বিসিএস (২০০৮)

  1. ৫১.If you count from 1 to 100, how many 5s will you pass on the way?উত্তর: ক. 20
  2. ৫২.A farmer had 17 hens. All but 9 died. How many live hens were left?উত্তর: খ. 9
  3. ৫৩.If two typist can type two pages in two minutes, how many typists will it take to type 18 pages in six minutes?উত্তর: খ. 6
  4. ৫৪.The fifth consonant from the beginning of this sentence is the letter-উত্তর: ঘ. t
  5. ৫৫.If the second day of the month is a Monday, the eighteenth day of the month is a-উত্তর: গ. Wednesday
  6. ৫৬.Two men, starting at the same point, walk in opposite directions for 4 meters, turn left and walk another 3 meters. What is the distance between them?উত্তর: গ. 10 meters
  7. ৫৮.Rahim is 12 years old. He is three times older than Karim. What will be the age of Rahim when he is two times older than Karim?উত্তর: খ. 16 years
  8. ৫৯.Divide 30 by half and add 10. What do you get?উত্তর: ঘ. 70