আন্তর্জাতিক বিষয়াবলি
বিসিএস প্রিলিমিনারির ২৯৫টি প্রশ্ন, নতুন পরীক্ষা আগে।
৫০তম বিসিএস (২০২৬)
- ১৫১.কোন্ জলবায়ু চুক্তির অধীনে 'সবুজ জলবায়ু তহবিল' বা Green Climate Fund প্রতিষ্ঠা করা হয়েছিল?উত্তর: ক. ক্যানকুন চুক্তি
- ১৫২.কোন দুটি দেশ সম্প্রতি ন্যাটোতে (NATO) যোগদান করেছে, যা ইউরোপের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন রূপ প্রদান করেছে?উত্তর: গ. সুইডেন এবং ফিনল্যান্ড
- ১৫৩.কোন্ প্রাক্তন রাষ্ট্রপ্রধান প্রথম 'ইন্দো-প্যাসিফিক' (Indo-Pacific) শব্দটি জনপ্রিয় করেন?উত্তর: খ. শিনজো অ্যাবে
- ১৫৪.কোন্ ভূ-রাজনৈতিক তত্ত্ব বিশ্ব আধিপত্যের চাবিকাঠি হিসাবে ইউরেশিয়ার নিয়ন্ত্রণকে সমর্থন করে?উত্তর: ক. হার্টল্যান্ড তত্ত্ব
- ১৫৫.আন্তর্জাতিক অর্থায়নের ভিত্তি স্থাপনে ব্রেটন উডস্ (Bretton Woods) সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?উত্তর: গ. নিউ হ্যাম্পশায়ার
- ১৫৬.বিশ্ব অর্থনীতিতে 'পেপার গোল্ড' (Paper Gold) বলতে কী বোঝায়?উত্তর: খ. বিশেষ উত্তোলন অধিকার (SDR)
- ১৫৭.বাংলাদেশ _______ সাল থেকে গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করে আসছে।উত্তর: খ. ১৯৮৪
- ১৫৮.অপারেশন '_______' লোহিত সাগরে হুথি (Houthi) হামলার জবাবে মার্কিন নেতৃত্বাধীন সামুদ্রিক নিরাপত্তা উদ্যোগ।উত্তর: ঘ. প্রসপারিটি গার্ডিয়ান
- ১৬০.'______' ব্রিকস (BRICS) কর্তৃক অবকাঠামো এবং টেকসই উন্নয়ন প্রকল্পের অর্থায়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়।উত্তর: ক. NDB
- ১৬১.কোনটি জাতিসংঘের প্রতিষ্ঠান নয়?উত্তর: গ. ডব্লিউটিও
- ১৬২.মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন 'অ্যাকাস' (AUKUS) চুক্তির প্রাথমিক লক্ষ্য কী?উত্তর: খ. সামরিক সহযোগিতা
- ১৬৩.মার্কিন যুক্তরাষ্ট্র কত সালে রাশিয়ার কাছ থেকে আলাস্কা ক্রয় করেছিল?উত্তর: খ. ১৮৬৭
- ১৬৪.কোনটি ব্রিকস (BRICS)-এর প্রধান লক্ষ্য?উত্তর: খ. বিশ্ব আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার পূর্বক উদীয়মান অর্থনৈতিক দেশগুলোর স্বার্থরক্ষা
- ১৬৫.'বিশ্ব বাণিজ্য সংস্থা' (WTO) প্রতিষ্ঠিত হয়েছিল ______ চুক্তির মাধ্যমে।উত্তর: ঘ. মারাকেশ
- ১৬৬.মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি (MIGA) কোন সংস্থার অংশ?উত্তর: ক. বিশ্বব্যাংক গ্রুপ
- ১৬৭.২০২৩ সালের এপ্রিল থেকে কোন্ বিদ্রোহী আধাসামরিক গোষ্ঠী সুদানের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে গৃহযুদ্ধে লিপ্ত?উত্তর: ঘ. র্যাপিড সাপোর্ট ফোর্স (RSF)
- ১৬৮.আফ্রিকান উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর _____ অবস্থিত।উত্তর: খ. আবিদজান
- ১৬৯.২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ইফাদ (IFAD), SDG এর কোন্ দুটি লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করে?উত্তর: ঘ. ১ ও ২
- ১৭০.মিয়ানমারে পরিচালিত স্ক্যাম সেন্টারগুলো মোকাবিলায় সম্প্রতি কোন্ দেশ 'স্ক্যাম সেন্টার স্ট্রাইক ফোর্স' চালু করেছে?উত্তর: গ. মার্কিন যুক্তরাষ্ট্র
- ১৭১.জলবায়ু কূটনীতিতে 'Common but Differentiated Responsibilities (CBDR)' নীতি প্রথম কোথায় স্বীকৃত হয়েছিল?উত্তর: ক. রিও-ঘোষণা
- ১৭২.চীনের উদ্যোগে চালু করা 'বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ'(BRI)-এর প্রাথমিক লক্ষ্য কী?উত্তর: ঘ. বাণিজ্য এবং অবকাঠামোর একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক তৈরি করা
- ১৭৩.আন্তর্জাতিক নিরাপত্তা আলোচনায় নিচের কোন্ সাইবার হুমকিটি ক্রমবর্ধমানভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে?উত্তর: গ. র্যানসমওয়ার অ্যাটাক (Ransomware Attack)
- ১৭৪.'_______ কনভেনশন' বিপজ্জনক বর্জ্যের আন্তঃসীমান্ত পরিবহন নিয়ন্ত্রণ করে।উত্তর: গ. বাসেল
- ১৭৫.পারস্য উপসাগর থেকে জালানী তেলের প্রবাহ রক্ষায় মার্কিন যুক্তরাষ্ট্র তাদের '_______ ডকট্রিন' অনুসরণ করে?উত্তর: ঘ. কার্টার
৪৭তম বিসিএস (২০২৫)
- ১০১.সম্প্রতি পেরুতে খুঁজে পাওয়া ৩৫০০ বছরের পুরোনো শহরের নাম কী?উত্তর: গ. পেনিকো
- ১০২.১৯৪৭ সালে প্যালেস্টাইনকে বিভাজনের পরিকল্পনা জাতিসংঘের কোন প্রস্তাবের মাধ্যমে গৃহীত হয়?উত্তর: খ. ১৮১ নং প্রস্তাব
- ১০৩.নিম্নের কোন দেশটি 'গোলান হাইটস্' বিরোধের একটি পক্ষ?উত্তর: গ. সিরিয়া
- ১০৪.নিচের কোন সভ্যতার সময়কালে ওজন পরিমাপ ও দৈর্ঘ্য মাপার পদ্ধতি আবিষ্কার হয়েছিল?উত্তর: ক. সিন্ধু সভ্যতা
- ১০৫.ন্যাটো (NATO) চার্টারের কোন ধারায় সম্মিলিত প্রতিরক্ষার কথা উল্লেখ আছে?উত্তর: গ. আর্টিকেল-৫
- ১০৬.রোম সংবিধি (Rome Statute) এর ফলে কোন সংস্থাটি প্রতিষ্ঠিত হয়?উত্তর: খ. International Criminal Court (ICC)
- ১০৭.কোন দেশগুলো মেডিসিন লাইন/সীমানা দ্বারা বিভক্ত?উত্তর: খ. যুক্তরাষ্ট্র ও কানাডা
- ১০৮.বাংলাদেশ কখন নারীর বিরুদ্ধে সকল প্রকার বৈষম্য (CEDAW) দূরীকরণ সনদে সম্মতি জানায়?উত্তর: খ. ৬ নভেম্বর ১৯৮৪
- ১০৯.যুক্তরাষ্ট্রের পরিচালিত 'অপারেশন মিডনাইট হ্যামার' ইরানে কবে হামলা করে?উত্তর: গ. ২২ জুন ২০২৫
- ১১১.আফগানিস্তানের তালেবান সরকারকে বৈধ কর্তৃপক্ষ হিসেবে স্বীকৃতি প্রদানকারী প্রথম রাষ্ট্র কোনটি?উত্তর: গ. রাশিয়া
- ১১২.'The One Big Beautifull Bill Act' এ USA হতে remittance প্রেরণ করতে কী পরিমাণ কর ধার্য করা হয়েছে?উত্তর: গ. ১%
- ১১৬.ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু নদের পানিবণ্টন চুক্তি কবে সম্পাদিত হয়?উত্তর: ক. ১৯৬০
- ১১৭.UNOPS এর পূর্ণরূপ কী?উত্তর: গ. United Nations Office for Project Service
- ১১৮.বর্তমানে অর্থনীতির ব্যাপ্তি অনুসারে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট কোনটি?উত্তর: গ. RCEP
- ১১৯.জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা বা জাতিসংঘ পর্যটন (পূর্বতন UNWTO) এর সদর দপ্তর কোথায়?উত্তর: খ. মাদ্রিদ, স্পেন
- ১২০.কোন দেশটি OPEC এর সদস্য নয়?উত্তর: গ. বাংলাদেশ
৪৬তম বিসিএস (২০২৪)
- ১০১.কোন দিনটি বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালিত হয়?উত্তর: গ. ২০ জুন
- ১০২.জাতিসংঘ মাদক ও অপরাধ সংক্রান্ত সংস্থা UNODC-র প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?উত্তর: খ. ভিয়েনা
- ১০৪.আলেপ্পো শহরটি কোন দেশে অবস্থিত?উত্তর: ঘ. সিরিয়া
- ১০৫.উন্নয়নশীল দেশসমূহের বৈশ্বিক জোট 'জি-৭৭' এর বর্তমান সদস্য সংখ্যা কত?উত্তর: ঘ. ১৩৫
- ১০৬."২০৩০ সালের মধ্যে বিশ্বের দরিদ্র নারী, পুরুষ ও শিশুর সংখ্যা অর্ধেক নামিয়ে আনতে হবে" -এটি টেকসই উন্নয়ন লক্ষমাত্রায় কোন অভীষ্ট লক্ষ্য?উত্তর: খ. টার্গেট ১.২
- ১০৭.বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তা এর প্রস্তাবক হচ্ছে –উত্তর: ক. চীন
- ১১০.কপ ২৮ সম্মেলনটি কী সম্পর্কিত?উত্তর: ঘ. জলবায়ু পরিবর্তন
- ১১১.বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক ২০২৩ অনুযায়ী কোন দেশটি সবচেয়ে বেশি সন্ত্রাসবাদের ঝুঁকির মধ্যে?উত্তর: ক. আফগানিস্তান
- ১১২.বৈশিক শান্তিসূচক ২০২৩ অনুযায়ী বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হলো –উত্তর: ক. আইসল্যান্ড
- ১১৩.'বার বিধি' (The Twelve Tables) কী?উত্তর: ক. রোমান আইনের ভিত্তি
- ১১৪.সিয়াচেন হিমবার (Siachen Glaciar) কোন দুইটি দেশের মধ্যে অবস্থিত?উত্তর: ঘ. ভারত ও পাকিস্তান
- ১১৫.টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (SDG) চতুর্থ লক্ষ্যমাত্রা কোনটি?উত্তর: খ. মানসম্মত শিক্ষা
- ১১৮.আন্তর্জাতিক আদালতের (International Court of Justice) সভাপতির মেয়াদ কত বৎসর?উত্তর: খ. ৩ বৎসর
- ১১৯.উত্তর আটলান্টিক চুক্তির কত নম্বর ধারায় যৌথ নিরাপত্তার ধারণাটি ব্যক্ত হয়েছে?উত্তর: ঘ. আর্টিকেল ৫
- ১২০.আন্তর্জাতিক সম্পর্কের কোন তত্ত্বটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কার্যকরী ভূমিকার বিষয়ে ইতিবাচক ধারণা প্রদান করে?উত্তর: ক. উদারবাদ
৪৫তম বিসিএস (২০২৩)
- ১৬১.বাংলাদেশ সদস্য নয় :উত্তর: গ. NATO
- ১৬২.ফিফা বিশ্বকাপ ফুটবল কখন প্রথম অনুষ্ঠিত হয়?উত্তর: খ. ১৯৩০
- ১৬৩.কোন দেশে সমুদ্র বন্দর নাই?উত্তর: খ. নেপাল
- ১৬৪.কোথায় ঐতিহাসিক ট্রয় নগর অবস্থিত?উত্তর: গ. তুরস্ক
- ১৬৬.কোথায় আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট অবস্থিত?উত্তর: খ. ম্যানিলা
- ১৬৭.কোথায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক অবস্থিত?উত্তর: ঘ. ফ্রাঙ্কফুর্ট
- ১৬৮.যুক্তরাষ্ট্রের ৪৫-তম প্রেসিডেন্ট কে ছিলেন?উত্তর: ঘ. ডনাল্ড ট্রাম্প
- ১৬৯.TIFA এর পূর্ণরূপ কী?উত্তর: খ. Trade and Investment Framework Agreement
- ১৭০.ভারত কর্তৃক সিকিম সংযুক্ত হয় -উত্তর: গ. ১৯৭৫
- ১৭১.২০২২ সালে G-20 শীর্ষ বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়?উত্তর: ঘ. বালী
- ১৭২.চীন-ভারত যুদ্ধ কত সালে সংঘটিত হয়?উত্তর: গ. ১৯৬২
- ১৭৪.'বেল্ট অ্যান্ড রোড' কার্যক্রম শুরু হয় :উত্তর: গ. ২০১৩ সাল
- ১৭৫.বান্দা আচেহ কোথায় অবস্থিত?উত্তর: ক. ইন্দোনেশিয়া
- ১৭৬.ফেসবুকের সদর দফতর :উত্তর: খ. ক্যালিফোর্নিয়া
- ১৭৮.কোনটি প্রাচীন সভ্যতা?উত্তর: খ. মেসোপটেমিয়া
- ১৮০.'Elephant Pass' অবস্থিত?উত্তর: গ. শ্রীলঙ্কা
- ১৮১.কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়?উত্তর: খ. আলজেরিয়া
৪৪তম বিসিএস (২০২২)
- ১৬১.কোন দেশ থেকে ‘আরব বসন্ত’-এর সূচনা হয়?উত্তর: খ. তিউনিশিয়া
- ১৬২.কোন সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে?উত্তর: গ. ২০১৪
- ১৬৩.কোন দেশটি ভেনিজুয়েলার প্রতিবেশী রাষ্ট্র নয়?উত্তর: খ. বলিভিয়া
- ১৬৪.‘নেকড়েযোদ্ধা কূটনীতি’ কোন দেশের সাথে সংশ্লিষ্ট?উত্তর: গ. চীন
- ১৬৫.নিচের কোন দেশটি ASEAN জোটভুক্ত নয়?উত্তর: খ. হংকং
- ১৬৬.নিচের কোন দেশটি ডি-৮ এর সদস্য নয়?উত্তর: ক. জর্ডান
- ১৬৭.World Economic Forum- এর বাৎসরিক অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?উত্তর: গ. দাভোস
- ১৬৮.‘তাসখন্দ চুক্তি’ কোন দুটি রাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয়?উত্তর: গ. পাকিস্তান ও ভারত
- ১৭০.বিগত কপ-২৬ কোন শহরে অনুষ্ঠিত হয়?উত্তর: গ. গ্লাসগো
- ১৭১.বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত গঙ্গার পানি বণ্টন চুক্তি কখন শেষ হবে?উত্তর: খ. ২০২৬
- ১৭২.কোন দেশকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়?উত্তর: ঘ. ইউক্রেন
- ১৭৩.গণতন্ত্রের ধারণা উৎসারিত হয় প্রথম কোন দেশে?উত্তর: খ. প্রাচীন গ্রীস
- ১৭৪.কখন এবং কোথায় International Union for Conservation of Nature (IUCN) প্রতিষ্ঠিত হয়?উত্তর: ক. ১৯৪৮, ফ্রান্স
- ১৭৫.কোন দুটি আরব রাষ্ট্র ক্যাম্প ডেভিড (Camp David) চুক্তি স্বাক্ষরের ফলশ্রুতিতে ইসরাইলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে?উত্তর: ক. জর্ডান ও মিশর
- ১৭৭.জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ কত সময়ের জন্য?উত্তর: খ. ২ বছর
- ১৭৮.আন্তর্জাতিক আদালতের একজন বিচারক কয় বছরের জন্য নির্বাচিত হন?উত্তর: ঘ. নয় বছর
- ১৭৯.ইসলাম ও সুফিমতের প্রভাবে ভারতবর্ষে ঘটেছিল-উত্তর: গ. চিন্তাবিপ্লব
- ১৮০.২০২২ সালে কোন দেশ জাতিসংঘের শান্তিস্থাপন কমিশনের সভাপতি নির্বাচিত হয়?উত্তর: গ. বাংলাদেশ
৪৩তম বিসিএস (২০২১)
- ১৬১.ইরান-ইরাক যুদ্ধবিরতির তদারকির কাজে নিয়োজিত জাতিসংঘের বাহিনী কোন নামে পরিচিত ছিল?উত্তর: খ. UNIIMOG
- ১৬২.আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কোন তারিখে পালিত হয়?উত্তর: ক. ১৫ সেপ্টেম্বর
- ১৬৩.ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল-এর প্রধান কার্যালয় কোথায়?উত্তর: খ. জার্মানি
- ১৬৪.চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশ নৌবাহিনীর ডুবোজাহাজ দুটি নিম্নোক্ত কোন শ্রেণির?উত্তর: খ. মিং-ক্লাস
- ১৬৫.জিবুতি দেশটি কোথায় অবস্থিত?উত্তর: ক. এডেন উপসাগরের পাশে
- ১৬৬.নিম্নের কোনটি জাতিসংঘের সংস্থা নয়?উত্তর: ক. আসিয়ান আঞ্চলিক ফোরাম (ARF)
- ১৬৭.United Nations Framework Convention on Climate Change-এর মূল আলোচ্য বিষয়-উত্তর: খ. গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ ও প্রশমন
- ১৬৮.World Development Report কোন সংস্থার বার্ষিক প্রকাশনা?উত্তর: খ. World Bank
- ১৬৯.ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা?উত্তর: খ. ইন্দোনেশিয়া
- ১৭০.‘The lady with the Lamp’ নামে পরিচিত-উত্তর: খ. ফ্লোরেন্স নাইটিঙ্গেল
- ১৭১.মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম –উত্তর: খ. ন্যাশনাল ইউনিটি সরকার
- ১৭২.কোন রাষ্ট্রটি বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার নয়?উত্তর: ঘ. কম্বোডিয়া
- ১৭৩.নাথু লা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে?উত্তর: গ. ভারত-চীন
- ১৭৪.বাংলাদেশ কোনটির সদস্য নয়?উত্তর: খ. OAS
- ১৭৫.চীনের জিনজিয়াং (Xinjiang) প্রদেশের মুসলিম গোষ্ঠীর নাম-উত্তর: খ. উইঘুর
- ১৭৬.জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্য কয়টি?উত্তর: গ. ১৭
- ১৭৭.বিশ্ব মানবাধিকার দিবস-উত্তর: খ. ১০ ডিসেম্বর
- ১৭৮.আকাবা একটি-উত্তর: ক. সমুদ্র বন্দর
- ১৭৯.Trafalgar Square-এর অবস্থান-উত্তর: খ. ইংল্যান্ডে
- ১৮০.মায়া সভ্যতাটি আবিষ্কৃত হয়-উত্তর: ঘ. মধ্য আমেরিকায়
৪১তম বিসিএস (২০২১)
- ১৫৮.স্টিভ চেন ও চাড হারলির সাথে যৌথভাবে কোন বাংলাদেশী ইউটিউব (YouTube) প্রতিষ্ঠা করেন?উত্তর: ক. জাবেদ করিম
- ১৬১.ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশ ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা?উত্তর: ঘ. জার্মানি
- ১৬২.সামরিক ভাষায় ‘WMD’ অর্থ কী?উত্তর: ক. Weapons of Mass Destruction
- ১৬৩.২০২০ সালে প্রকাশিত “আইনের শাসন” সূচকে শীর্ষস্থান অর্জনকারী দেশের নাম কী?উত্তর: ক. ডেনমার্ক
- ১৬৪.জাতিসংঘের কোন সংস্থা বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে?উত্তর: ঘ. UNCTAD
- ১৬৫.আন্তর্জাতিক আদালতে মিয়ানমার কর্তৃক রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা করে কোন দেশ?উত্তর: খ. গাম্বিয়া
- ১৬৬.কোন বিদেশি রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে?উত্তর: খ. সিয়েরা লিয়ন
- ১৬৭.জাতিসংঘ নামকরণ করেন-উত্তর: ক. রুজভেল্ট
- ১৬৮.কোন মুসলিম দেশ সামরিক জোট ন্যাটোর সদস্য?উত্তর: ঘ. তুরস্ক
- ১৬৯.নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন কোন বছর প্রতিষ্ঠিত হয়?উত্তর: খ. ১৯৪৯ সালে
- ১৭০.জার্মানীর প্রথম নারী চ্যান্সেলর কে?উত্তর: গ. অ্যাঞ্জেলা মারকেল
- ১৭১.আন্তর্জাতিক বিচার আদালত রোহিঙ্গা গণহত্যা বিষয়ক অন্তর্বর্তীকালীন রায়ে মিয়ানমারকে কয়টি নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের কথা বলেছে?উত্তর: ঘ. ৪টি
- ১৭২.কোন দুটি দেশের মধ্যে সীমান্ত বিরোধ নিষ্পত্তির জন্য ২০১৯ সালে নোবেল শান্তি পুরস্কার দেয়া হয়?উত্তর: গ. ইথিওপিয়া এবং ইরিত্রিয়া
- ১৭৩.ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান ছিল?উত্তর: ক. দক্ষিণ আমেরিকা
- ১৭৪.নিচের কোন দেশটিতে রাশিয়ার সামরিক ঘাঁটির সুবিধা বিদ্যমান?উত্তর: খ. ভিয়েতনাম
- ১৭৫.ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল?উত্তর: গ. সুইডেন
- ১৭৮.আন্তর্জাতিক মুদ্রা তহবিল কোন সালে গঠিত হয়?উত্তর: খ. ১৯৪৫ সালে
- ১৭৯.জাতিসংঘের কোন সংস্থাটি করোনা ভাইরাসকে ‘pandemic’ ঘোষণা করেছে?উত্তর: গ. WHO
- ১৮০.যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়নের জন্য ন্যূনতম কতজন ডেলিগেটের সমর্থন প্রয়োজন?উত্তর: ঙ. কোনোটিই নয়
৪০তম বিসিএস (২০১৯)
- ৮৬.জাতিসংঘ কোন সালে মানবাধিকার সংক্রান্ত বৈশ্বিক ঘোষণার ঐতিহাসিক নথিটি গ্রহণ করে?উত্তর: ক. ১৯৪৮
- ৮৭.OIC – এর কততম শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন?উত্তর: ক. ২য় শীর্ষ সম্মেলনে
- ৮৮.পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের কোন অংশে ভারত সম্প্রতি (ফেব্রুয়ারি, ২০১৯ ) সামরিক বিমান হামলা পরিচালনা করে?উত্তর: গ. বালাকোট
- ৮৯.নিচের কোন দেশে ২০২২ সালে G-20 বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হবে?উত্তর: ঙ. কোনোটিই নয়
- ৯০.‘দ্যা আইডিয়া অব জাস্টিস’ গ্রন্থের রচয়িতা কে?উত্তর: গ. অমর্ত্য সেন
- ৯১.শ্রীলংকার কোন সমুদ্রবন্দর চীনের নিকট ৯৯ বছরের জন্য লীজ দেয়া হয়েছে?উত্তর: খ. হাম্বানটোটা
- ৯২.যুক্তরাষ্ট্রের Guantanamo Bay Detention Camp কোথায় অবস্থিত?উত্তর: গ. কিউবা
- ৯৩.টেকসই উন্নয়ন সংক্রান্ত ২০৩০ এজেন্ডা (The 2030 Agenda for Sustainable Development) -তে কয়টি লক্ষ্য ( goals) রয়েছে ?উত্তর: খ. ১৭
- ৯৪.‘V-20’ গ্রুপ কিসের সাথে সম্পর্কিত?উত্তর: গ. জলবায়ু পরিবর্তন
- ৯৫.জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়েছিল?উত্তর: খ. ১৯৮২ সালে
- ৯৬.বিশ্বের সর্বশেষ জলবায়ু সম্মেলন (ডিসেম্বর, ২০১৮ ) কোথায় অনুষ্ঠিত হয়?উত্তর: ক. কাটোউইস, পোল্যান্ড
- ৯৭.Sunshine Policy- এর সাথে কোন দুটি দেশ জড়িত ?উত্তর: খ. উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া
- ৯৮.BRICS কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম হচ্ছে-উত্তর: ক. New Development Bank ( NDB)
- ৯৯.চীন নিচের কোন আফ্রিকান দেশটিতে সামরিক ঘাঁটি স্থাপনের মাধ্যমে কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে?উত্তর: ঘ. জিবুতি
- ১০০.নিচের কোন সংস্থাটির সচিবালয় বাংলাদেশে অবস্থিত ?উত্তর: ক. BIMSTEC
- ১০১.নিচের কোন সংস্থাটির স্থায়ী সদর দপ্তর নেই?উত্তর: খ. NAM
- ১০২.জাতিসংঘ বিষয়ক আলোচনায় পি৫ (P5) বলতে কি বুঝায়?উত্তর: ক. নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র
- ১০৩.মিনস্ক নিচের কোন দেশের রাজধানী?উত্তর: ঘ. বেলারুশ
- ১০৪.সর্বশেষ মিউনিখ নিরাপত্তা সম্মেলন কোন সালের কোন মাসে অনুষ্ঠিত হয়েছে?উত্তর: ঙ. কোনোটিই নয়
- ১০৫.কোন দেশটি ইউরোপের বাল্টিক অঞ্চলে অবস্থিত নয়?উত্তর: গ. অস্ট্রিয়া
৩৮তম বিসিএস (২০১৭)
- ১৪৩.২০২২ সালের ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে :উত্তর: গ. কাতার
- ১৪৪.ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) এর দাপ্তরিক ভাষার সংখ্যা হচ্ছে :উত্তর: খ. ৩
- ১৪৫.নৈরাজ্য যে তত্ত্বের মূল উপাদান সেটি হচ্ছে:উত্তর: গ. বাস্তববাদ
- ১৪৬.সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান কর্তৃক ঘোষিত স্ট্রেটেজিক ডিফেন্স ইনিসিয়েটিভ (এস.ডি.আই) এর জনপ্রিয় নাম ছিল :উত্তর: গ. তারকা যুদ্ধ
- ১৪৭.২০১৫ সালে প্যারিসে অনুষ্ঠিত কপ-২১ এ কত সংখ্যক জাতি অংশগ্রহণ করেছিল?উত্তর: ঘ. ১৯৬
- ১৪৮.মিয়ানমারে রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায় :উত্তর: ঘ. ১৯৮২ সনে
- ১৪৯.গুয়াম-এর গভর্নরের নাম হচ্ছে :উত্তর: ঙ. কোনোটিই নয়
- ১৫০.অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন :উত্তর: গ. ভি. আই. লেনিন
- ১৫১.দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্থিত দেশকে বলা হয় :উত্তর: গ. বাফার রাষ্ট্র
- ১৫২.পিং পং এর অর্থ হচ্ছে :উত্তর: খ. টেবিল টেনিস
- ১৫৩.বেল্ট ও রোড ইনিসিয়েটিভ (বি আর আই) প্রস্তাব করেছে :উত্তর: ক. চীন
- ১৫৪.কোনটি জাতিসংঘের অন্তর্ভুক্ত নয়?উত্তর: গ. ASEAN (আশিয়ান)
- ১৫৫.সার্কের সদর দপ্তর কোথায়?উত্তর: ঘ. কাঠমান্ডু
- ১৫৬.১৯৯৫ সালটিকে কোন সংস্থাটির গোল্ডেন জুবিলি হিসেবে পালিত হচ্ছে?উত্তর: ক. UNO
- ১৫৭.নিম্নের কোন কার্যক্রমের সাথে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্ত?উত্তর: গ. মানবাধিকার সংরক্ষণ
- ১৫৮.UNHCR-এর সদর দপ্তর কোথায়?উত্তর: গ. জেনেভা
- ১৫৯.ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল কোনটি?উত্তর: গ. ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস
- ১৬০.Imperialism, the Highest Stage of Capitalism বইটি কার লেখা?উত্তর: খ. ভি. আই লেনিন
৩৭তম বিসিএস (২০১৬)
- ৩১.BRICS এর সদর দপ্তর কোথায়?উত্তর: খ. সদরদপ্তর নাই
- ৩২.SDR (Special Drawing Rights) সুবিধা প্রবর্তনের জন্য কত সালে IMF এর গঠনতন্ত্র (Articles) সংশোধন করা হয়েছিল?উত্তর: ক. ১৯৬৯
- ৭৩.‘কালাপানি’ কোন দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড?উত্তর: ক. ভারত ও নেপাল
- ৭৪.সলোমন- দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত?উত্তর: খ. প্রশান্ত মহাসাগর
- ৭৫.চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী প্রধান মুসলিম সম্প্রদায়ের নাম কি?উত্তর: খ. উইঘুর
- ৭৬.সম্প্রতি ভারত Google কে নিচের কোন প্রোগ্রামের জন্য ছবি তোলা থেকে বিরত করে?উত্তর: খ. Street View
- ৭৭.সংবিধান অনুযায়ী মিয়ানমারের সংসদে কত শতাংশ আসন অনির্বাচিত সামরিক বাহিনীর সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে?উত্তর: ক. ২৫%
- ৮০.World Development Report নিম্নের কোন সংস্থাটির বার্ষিক প্রকাশনা?উত্তর: খ. World Bank
- ৮১.IMF এর সদর দপ্তর অবস্থিত –উত্তর: ক. ওয়াশিংটন ডিসি
- ৮২.বিশ্বব্যাংক সংশ্লিষ্ট কোন সংস্থ্যাটি স্বল্প আয়ের উন্নয়নশীল দেশে বেসরকারি খাতে আর্থিক সহায়তা ও উপদেশ দিয়ে থাকে?উত্তর: ক. IFC
- ৮৩.সামন্তবাদ কোন ইউরোপীয় দেশে প্রথম সূত্রপাত হয়?উত্তর: ক. ইতালি
- ৮৪.জাতিসংঘের স্থায়ী সদস্য :উত্তর: খ. ফ্রান্স , রাশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, চীন
- ৮৫.‘Law of the Sea Convention’ অনুযায়ী উপকূল থেকে কত দূরত্ব পর্যন্ত ‘Exclusive Economic Zone’ হিসেবে গণ্য?উত্তর: গ. ২০০ নটিক্যাল মাইল
- ৮৬.ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি যা Joint Comprehensive Plan of Action নামে পরিচিত তা সই হয়-উত্তর: খ. ১৪ জুলাই ২০১৫
- ৮৭.‘গ্রিনপিস’ যাত্রা শুরু করে-উত্তর: ঘ. ১৯৭১
- ৮৮.‘Black Lives Matter’ কি?উত্তর: গ. বর্ণবাদ বিরোধী আন্দোলন
- ৮৯.মাথাপিছু গ্রিনহাউজ গ্যাস উদগীরণে সবচেয়ে বেশি দায়ী নিচের কোন দেশটি?উত্তর: ক. রাশিয়া
- ৯০.কোনটি নিরস্ত্রীকরণের সঙ্গে সম্পৃক্ত নয়?উত্তর: ক. NATO
৩৬তম বিসিএস (২০১৬)
- ১২৫.MDG-এর অন্যতম লক্ষ্য কি?উত্তর: ঘ. ক্ষুধা ও দারিদ্র্য দূর করা
- ১৪৪.কোন সংকটকে কেন্দ্র করে ১৯৫০ সালে ‘ শান্তির জন্য ঐক্য প্রস্তাব’ জাতিসংঘের মাধ্যমে পেশ করা হয়?উত্তর: গ. কোরিয়া সংকট
- ১৪৫.সুয়েজ খাল কোন বছর চালু হয়?উত্তর: খ. ১৮৬৯
- ১৪৬.নিম্নলিখিত কোনটি International Mother Earth day?উত্তর: গ. ২২ এপ্রিল
- ১৪৭.প্রেসিডেন্ট উইড্র উইলসনের 14 points এ কত নম্বর point এ জাতিপুঞ্জের সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে?উত্তর: ঘ. ১৪
- ১৪৮.১৭৮৩ সালে ভার্সাইতে কয়টি চুক্তি স্বাক্ষরিত হয়?উত্তর: ক. ২
- ১৪৯.লাওসের (Laos) সরকারি নাম কি?উত্তর: ক. The Lao People’s Democratic Republic
- ১৫০.নিচের কোন রাষ্ট্র সর্বাধিক রাষ্ট্রের সাথে সীমান্তযুক্ত?উত্তর: খ. চীন
- ১৫১.জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) – এর শীর্ষ পদটি কি?উত্তর: ক. প্রশাসক
- ১৫৩.যুক্তরাষ্ট্র কবে এককভাবে ABM (Anti-Ballistic Missile) চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে?উত্তর: গ. জুন ২০০২
- ১৫৪.আরব লীগ প্রতিষ্ঠা পায় - -উত্তর: গ. ১৯৪৫
- ১৫৫.Yalta Conference–এর একটি লক্ষ্য ছিল:উত্তর: গ. জাতিসংঘ প্রতিষ্ঠা
- ১৫৬.বর্তমানে NAM-এর সদস্য সংখ্যা -উত্তর: ঙ. কোনোটিই নয়
- ১৫৭.‘War and Peace’ উপন্যাসের রচয়িতা - –উত্তর: ক. লিও টলস্টয়
- ১৫৮.আন্তর্জাতিক রেড ক্রস-এর সদর দপ্তর :উত্তর: খ. জেনেভা
- ১৫৯.IAEA -এর সদর দপ্তর হচ্ছে :উত্তর: খ. ভিয়েনা
- ১৬০.সার্ক প্রতিষ্ঠিত হয় –উত্তর: খ. ১৯৮৫
- ১৬১.জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়?উত্তর: খ. ১৯৪৫
- ১৬২.আলেপ্পো শহরটি কোথায় অবস্থিত?উত্তর: ঘ. সিরিয়া
- ১৬৩.মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন?উত্তর: ক. মেসিডোনিয়া
৩৫তম বিসিএস (২০১৫)
- ২৫.দ্য ব্লাড টেলিগ্রাম (The Blood Telegram) গ্রন্থটির লেখক - -উত্তর: গ. গ্যারি জে ব্যাস
- ৩১.নেপালের সর্বশেষ রাজা ছিলেন - -উত্তর: খ. রাজা জ্ঞানেন্দ্র
- ৩২.প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোষণা ১৯১৭-এর মূল প্রতিপাদ্য ছিল,উত্তর: গ. ইহুদিদের জন্য একটি জাতিরাষ্ট্র গঠন
- ৩৩.প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের সদর দপ্তর হচ্ছে - -উত্তর: ক. ইউকোসুক
- ৩৪.‘ডমিনো’ তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল?উত্তর: গ. দক্ষিণ-পূর্ব এশিয়া
- ৩৫.‘গ্লাসনস্ত নীতি’ কোন দেশে চালু হয়েছিল?উত্তর: খ. সাবেক সোভিয়েত ইউনিয়ন
- ৩৬.ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে সার্ক অঞ্চলের বাহিরে আমন্ত্রিত রাষ্ট্রের সংখ্যা - –উত্তর: ঘ. ১
- ৩৭.বর্তমান বিশ্বের কোন দেশটির সংবিধানকে ‘শান্তি সংবিধান’ বলা হয়?উত্তর: ক. জাপান
- ৩৮.‘Global Terrorism Index’ ২০১৪ অনুযায়ী বিশ্বে সর্বাপেক্ষা ঝুঁকিপূর্ণ রাষ্ট্র - -উত্তর: গ. ইরাক
- ৪০.দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব-পশ্চিম দ্বন্দ্বের ফলে সৃষ্ট পূর্বের অর্থনৈতিক জোটটির নাম ছিল - –উত্তর: গ. কমেকন
- ৪১.ব্রিকসের সর্বশেষ শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়-উত্তর: গ. ভারত
- ৪২.‘উইঘুর’ হলো-উত্তর: ঘ. চীনের একটি সম্প্রদায়ের নাম
- ৪৩.১৯৮২ সালের সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের মহীসোপানের (Continental Shelf) সীমা হবে ভিত্তি রেখা হতে-উত্তর: গ. ৩৫০ নটিকেল মাইল
- ৪৪.‘মংডু’ কোন দুটি দেশের সীমান্ত এলাকা?উত্তর: ক. বাংলাদেশ-মায়ানমার
- ৪৭.‘The Art of War’ গ্রন্থের রচয়িতা-উত্তর: গ. সুন জু
- ৪৮.বর্তমান বিশ্বে ‘নিউ সিল্ক রোড’ এর প্রবক্তা-উত্তর: ঘ. চীন
- ৫০.‘WIPO’ এর সদর দপ্তর-উত্তর: গ. জেনেভা
৩৪তম বিসিএস (২০১৩)
- ৪০.Who is known as the ‘Lady of the Lamp’?উত্তর: গ. Florence Nightingale
- ৪১.For which of the following disciplines Nobel Prize is awarded ?উত্তর: ঘ. All of the above
- ৪৩.World ‘ No-Tobacco Day’ is observed on-উত্তর: ঘ. May 31
- ৪৫.In Cricket game the length of pitch between the two wickets is-উত্তর: গ. 22 yards
- ৪৬.IMF (International Monetary Fund) is the result of-উত্তর: ঘ. Brettonwood Conference
- ৪৮.The International Court of Justice is located in-উত্তর: ঘ. Hague
- ৫০.Badminton is the national sport of-উত্তর: ক. Malaysia
- ৫১.EURO is the currency of-উত্তর: খ. Europe
- ৭১.‘তাহরির স্কয়ার’ কোথায় অবস্থিত?উত্তর: গ. কায়রো
- ৭২.কোনটি D-৮ ভুক্ত দেশ নয়?উত্তর: খ. ভারত
- ৭৩.অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?উত্তর: ক. লন্ডন
- ৭৪.‘আরব বসন্ত’ বলতে কি বুঝায়?উত্তর: ক. আরবের বিভিন্ন দেশে গণজাগরণ
- ৭৫.আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ?উত্তর: খ. ভ্যাটিকান
- ৭৬.এশিয়ার হিন্দু রাষ্ট্র কোনটি?উত্তর: ঙ. কোনোটিই নয়
- ৭৭.‘লয়াজিরগা’ কোন দেশের আইন সভা?উত্তর: ঘ. আফগানিস্তান
- ৭৮.কোপেন হেগেন কোন দেশের রাজধানী?উত্তর: ক. ডেনমার্ক
- ৭৯.শ্যামদেশ কোন দেশের পুরাতন নাম?উত্তর: ঘ. থাইল্যান্ড
৩৩তম বিসিএস (২০১২)
৩১তম বিসিএস (২০১১)
- ৫৩.পূর্বে কোন দেশটি শ্যামদেশ নামে পরিচিত ছিল?উত্তর: গ. থাইল্যান্ড
- ৫৪.হারারে’র পূর্ব নাম কি?উত্তর: ক. সলসব্যারী
- ৫৫.কবে ফরাসী বিপ্লব সংঘটিত হয়?উত্তর: ক. ১৭৮৯
- ৫৬.কার্ল মার্কস কোন দেশে মৃত্যুবরণ করেন?উত্তর: গ. যুক্তরাজ্য
- ৫৭.আফগানিস্তানের শেষ বাদশাহ কে ছিলেন?উত্তর: খ. জহির শাহ
- ৫৮.স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি দান করে?উত্তর: ঘ. আলজেরিয়া
- ৫৯.‘লাইন অব কন্ট্রোল’ কোন দুটি রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে?উত্তর: খ. ভারত ও পাকিস্তান
- ৬০.মধ্য আমেরিকার কোন দেশে স্থায়ী সেনাবাহিনী নেই?উত্তর: গ. কোস্টারিকা
৩০তম বিসিএস (২০১০)
- ৭২.ষোড়শ সার্ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?উত্তর: গ. থিম্পু
- ৭৩.বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি?উত্তর: ক. EU
- ৭৫.নিম্নের কোন দেশটি G-7 এর সদস্য নয়?উত্তর: ঘ. সুইডেন
- ৭৭.কোথায় সেনাবাহিনী নেই?উত্তর: গ. মালদ্বীপ
- ৭৮.কবে রেডক্রস প্রতিষ্ঠিত হয়?উত্তর: ক. ১৮৬৩ সালে
- ৭৯.বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়?উত্তর: ঘ. ১০ ডিসেম্বর
- ৮০.FIFA প্রতিষ্ঠিত হয় কবে?উত্তর: ক. ১৯০৪
- ৮১.কিরগিজস্তানের রাজধানী কোথায়?উত্তর: ক. বিশকেক
২৯তম বিসিএস (২০০৯)
- ৩৬.আইএলও-র সদর দপ্তর কোথায় অবস্থিত?উত্তর: খ. জেনেভা
- ৩৭.এসকাপের সদর দপ্তর কোথায় অবস্থিত?উত্তর: ক. ব্যাংকক
- ৩৮.ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত?উত্তর: খ. ব্রাসেলস
- ৪৭.মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর নাম কি?উত্তর: ঙ. কোনোটিই নয়
- ৪৮.ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি?উত্তর: ক. নরেন্দ্র মোদি
- ৪৯.জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?উত্তর: খ. নিউইয়র্ক
- ৫০.সার্কের সচিবালয় কোথায় অবস্থিত?উত্তর: গ. কাঠমান্ডু
- ৫৫.খাদ্য ও কৃষি সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?উত্তর: খ. রোমে
- ৫৭.ডেভিস কাপ কোন খেলায় দেয়া হয়?উত্তর: খ. লন টেনিস
২৮তম বিসিএস (২০০৮)
- ৭২.যুক্তরাষ্ট্রের সিনেটের মোট আসন সংখ্যা কতটি?উত্তর: খ. ১০০
- ৭৩.ফেয়ার ফ্যাক্স কি?উত্তর: গ. গোয়েন্দা সংস্থা
- ৭৪.NASA এর সদর দপ্তর কোথায়?উত্তর: খ. ওয়াশিংটন ডিসি
- ৭৫.দক্ষিণ আফ্রিকা কত বছর শ্বেতাঙ্গ শাসনে ছিল?উত্তর: গ. ৩৪২ বছর
- ৭৬.বসনিয়ায় যুদ্ধবিরতি স্বাক্ষরের মধ্যস্থতাকারী কে?উত্তর: খ. জিমি কার্টার
- ৭৭.ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্টের নাম কি?উত্তর: ক. ইমানুয়েল ম্যাক্রোঁ
- ৭৯.মেক্সিকো ও যুক্তরাষ্ট্র বিভক্তকারী সীমারেখা কোনটি?উত্তর: ক. সনোরা লাইন
- ৮০.ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে?উত্তর: ক. বেলজিয়াম
- ৮১.বিশ্বের কোন দেশের সাক্ষরতার হার ১০০%?উত্তর: খ. ফিনল্যান্ড
২৭তম বিসিএস (২০০৫)
- ৩৬.মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জন করার কথা কোন সময়ে?উত্তর: খ. ২০১৫ সাল
- ৪৫.জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি কে?উত্তর: গ. হুমায়ুন রশীদ চৌধুরী
- ৫৩.মুসলমান প্রধান না হয়েও কোন দেশটি ইসলামী সম্মেলন সংস্থার সদস্য?উত্তর: ঘ. উগান্ডা
- ৫৪.কিউবায় ক্ষেপণাস্ত্র সঙ্কটের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন?উত্তর: খ. জন এফ কেনেডি
- ৫৫.কোন পরিষদের সুপারিশক্রমে জাতিসংঘে নতুন সদস্য গ্রহণ করা হয়?উত্তর: খ. নিরাপত্তা পরিষদ
- ৫৬.ভারতীয় লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা কত?উত্তর: ক. ৫৪৩
- ৫৭.কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে?উত্তর: খ. নিউজিল্যান্ড
- ৫৮.রাসায়নিক অস্ত্র চুক্তি (Chemical Weapons Convention) কোন সালে স্বাক্ষরিত হয়?উত্তর: খ. ১৯৯৩
- ৫৯.মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট ১২ বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন?উত্তর: গ. ফ্রাঙ্কলিন রুজভেল্ট
- ৬০.বাদশা ফাহাদের পর সৌদি বাদশা কে হন?উত্তর: ঘ. আবদুল্লাহ
- ৬২.কোনটি বিংশ শতাব্দীর শেষভাগে উপনিবেশবাদের নিগড় থেকে মুক্ত হয়?উত্তর: গ. ম্যাকাও
- ৬৩.নিচের কোন চুক্তিটি যুক্তরাষ্ট্রের সিনেটে অনুমোদিত হয়নি?উত্তর: গ. সল্ট-২ চুক্তি (SALT-2)
- ৬৪.Amnesty International কত সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল?উত্তর: ক. ১৯৭৭
- ৬৫.START-2 কি?উত্তর: গ. কৌশলগত অস্ত্র হ্রাস সংক্রান্ত চুক্তি
- ৬৬.আসিয়ান রিজিওনাল ফোরাম (ARF) এর সদস্য সংখ্যা কত?উত্তর: ঘ. ২৭
- ৬৭.মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ কত বছর ক্ষমতায় ছিলেন?উত্তর: খ. ২২ বছর
- ৬৯.ইরাকের বর্তমান প্রেসিডেন্ট বারহাম সালিহ কোন সম্প্রদায়ের?উত্তর: গ. কুর্দি
- ৭০.কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার পান?উত্তর: খ. আনোয়ার সাদাত