আমাদের সম্পর্কে

৩৫তম বিসিএস (২০১৫) প্রিলিমিনারি

প্রশ্নব্যাংকসমাধান ও ব্যাখ্যা

১৯৬টি প্রশ্ন। উত্তর আর ব্যাখ্যা দেখতে প্রশ্নের নিচের বোতাম চাপুন।

বাংলা ভাষা ও সাহিত্য ৩৭টি প্রশ্ন

১০৩. ”পুরষ্কার-বিতরণী অনুষ্ঠানের পরিবেশ এত ‘অপরিস্কার”। – বাক্যটির নিম্নরেখ পদে ষ/স ব্যবহারে-

  1. কপ্রথমটি অশুদ্ধ, দ্বিতীয়টি শুদ্ধ
  2. খপ্রথমটি শুদ্ধ, দ্বিতীয়টি অশুদ্ধ
  3. গদুটোই অশুদ্ধ
  4. ঘদুটোই শুদ্ধ

১০৫. কোন বাক্যটি শুদ্ধ?

  1. কদৈন্যতা সর্বদা মহত্বের পরিচায়ক নয়
  2. খদৈন্য সর্বদা মহত্বের পরিচায়ক নয়
  3. গদৈন্যতা সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়
  4. ঘদৈন্য সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়

১২০. তাম্বুল রাতুল হইল অধর পরশে। - -অর্থ কী?

  1. কঠোঁটের পরশে পান লাল হল
  2. খপানের পরশে ঠোঁট লাল হল
  3. গঅস্তাচলগামী সূর্যের আভায় মুখ রক্তিম দেখা গেল
  4. ঘঅস্তাচলগামী সূর্য ও মুখ একই রকম লাল হয়ে গেল

১২৯. কোনটি রবীন্দ্ররচনার অন্তর্গত নয়?

  1. ককালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও?
  2. খঅগ্নিগ্রাসী বিশ্বত্রাসি জাগুক আবার আত্মদান।
  3. গপ্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তায় সকল খানে?
  4. ঘকি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কূলে।

১৩০. দ্রৌপদী কে?

  1. করামায়ণে সীতার সহচরী
  2. খমহাভারতে দুর্যোধনের স্ত্রী
  3. গরামায়ণে লক্ষ্মণের প্রণয়প্রার্থী নারী
  4. ঘমহাভারতে পাঁচ ভাইয়ের একক স্ত্রী

১৩৭. নিম্নোক্ত কোন উপন্যাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধোত্তর সময়ের চিত্র অঙ্কিত হয়েছে?

  1. কদেবেশ রায়ের ‘তিস্তাপাড়ের বৃত্তান্ত’
  2. খসুনীল গঙ্গোপাধ্যায়ের ‘পূর্ব-পশ্চিম’
  3. গশীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ‘যাও পাখি’
  4. ঘঅভিজিৎ সেনের ‘রহুচণ্ডালের হাড়’

ইংরেজি ভাষা ও সাহিত্য ৩৫টি প্রশ্ন

১৫৮. Riders to the Sea is-

  1. কan epic poem
  2. খa novella
  3. গa one-act play
  4. ঘa theatrical adaptation of a poem

১৬৯. Which is the correct sentences?

  1. কHe insisted on seeing her
  2. খHe insisted for seeing her
  3. গHe insisted in seeing her
  4. ঘHe insisted to seeing her

বাংলাদেশ বিষয়াবলি ২৪টি প্রশ্ন

১৩. পাকিস্তানের গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম দাবি কে উত্থাপন করেন?

  1. কআব্দুল মতিন
  2. খধীরেন্দ্রনাথ দত্ত
  3. গশেরে বাংলা এ. কে. ফজলুল হক
  4. ঘহোসেন শহীদ সোহরাওয়ার্দী

২২. জীবনঢুলী কি?

  1. কএকটি উপন্যাসের নাম
  2. খএকটি কাব্যগ্রন্থের নাম
  3. গএকটি আত্মজীবনীর নাম
  4. ঘএকটি চলচ্চিত্রের নাম

৭৪. বাংলাদেশের কৃষি কোন প্রকার?

  1. কধান-প্রধান নিবিড় স্বয়ংভোগী
  2. খধান-প্রধান বাণিজ্যিক
  3. গস্বয়ংভোগী মিশ্র
  4. ঘস্বয়ংভোগী শষ্য চাষ ও পশুপালন

আন্তর্জাতিক বিষয়াবলি ১৭টি প্রশ্ন

৩২. প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোষণা ১৯১৭-এর মূল প্রতিপাদ্য ছিল,

  1. কজাতিপুঞ্জ সৃষ্টি করা
  2. খঅটোমানদের জায়গা দখল করা
  3. গইহুদিদের জন্য একটি জাতিরাষ্ট্র গঠন
  4. ঘজার্মানির বিরুদ্ধে মিত্র শক্তির নতুন কৌশল অবলম্বন

৪২. ‘উইঘুর’ হলো-

  1. কচীনের একটি খাবারের নাম
  2. খচীনের একটি ধর্মীয় স্থানের নাম
  3. গচীনের একটি শহরের নাম
  4. ঘচীনের একটি সম্প্রদায়ের নাম

৪৩. ১৯৮২ সালের সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের মহীসোপানের (Continental Shelf) সীমা হবে ভিত্তি রেখা হতে-

  1. ক২০০ নটিকেল মাইল
  2. খ৩০০ নটিকেল মাইল
  3. গ৩৫০ নটিকেল মাইল
  4. ঘ৪৫০ নটিকেল মাইল

সাধারণ বিজ্ঞান ১৩টি প্রশ্ন

৮১. PH হলো - -

  1. কএসিড নির্দেশক
  2. খএসিড ও ক্ষার নির্দেশক
  3. গক্ষার নির্দেশক
  4. ঘএসিড, ক্ষার ও নিরপেক্ষতা নির্দেশক

৮৪. ঘর্মাক্ত দেহে পাখার বাতাস আরাম দেয় কেন?

  1. কগায়ের ঘাম বের হতে দেয় না
  2. খবাষ্পায়ন শীতলতার সৃষ্টি করে
  3. গপাখার বাতাস শীতল জলীয়বাষ্প ধারণ করে
  4. ঘপাখার বাতাস সরাসরি লোমকূপ দিয়ে শরীরে ঢুকে যায়

৮৫. নিম্নের কোন বাক্যটি সত্য নয়?

  1. কপদার্থের নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন থাকে
  2. খপ্রোটন ধনাত্মক আধানযুক্ত
  3. গইলেকট্রন ঋণাত্মক আধানযুক্ত
  4. ঘইলেকট্রন পরমাণুর নিউক্লিয়াসে ভিতরে অবস্থান করে

গাণিতিক যুক্তি ২০টি প্রশ্ন

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ১৫টি প্রশ্ন

ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ২১টি প্রশ্ন

৪৫. কার্টাগেনা প্রটোকল হচ্ছে - -

  1. কজাতিসংঘের যুদ্ধ মোকাবেলা সংক্রান্ত চুক্তি
  2. খজাতিসংঘের শিশু অধিকার বিষয়ক চুক্তি
  3. গজাতিসংঘের নারী অধিকার বিষয়ক প্রটোকল
  4. ঘজাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি

৫৪. ‘জুম’ চাষ পদ্ধতি বাংলাদেশের কোন জেলাসমূহে দেখা যায়?

  1. কসাতক্ষিরা, যশোহর, কুষ্টিয়া
  2. খনাটোর, পাবনা, সিরাজগঞ্জ
  3. গবগুড়া, গাইবান্ধা, কুড়িগ্রাম
  4. ঘচট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাসমূহ

৭৬. দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন কাজকে পর্যায়ক্রম অনুযায়ী সাজাতে হলে কোন কাজটি সর্বপ্রথমে হবে?

  1. কপুনর্বাসন
  2. খঝুঁকি (Risk) চিহ্নিতকরণ
  3. গদুর্যোগ প্রস্তুতি
  4. ঘদুর্যোগ প্রশমন কর্মকাণ্ড

৭৭. প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে নিম্নের কোন পর্যায়ে ব্যবস্থা গ্রহণ সবচেয়ে ফলপ্রসূ হবে?

  1. ককমিউনিটি পর্যায়ে
  2. খজাতীয় পর্যায়ে
  3. গউপজেলা পর্যায়ে
  4. ঘআঞ্চলিক পর্যায়ে

নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন ১০টি প্রশ্ন

৯৩. নীতিবিদ্যার আলোচ্য বিষয় কী?

  1. কমানুষের আচরণের মনস্তাত্ত্বিক ব্যাখ্যা প্রদান
  2. খমানুষের জীবনের সফলতার দিকগুলো আলোচনা
  3. গসমাজে বসবাসকারী মানুষের আচরণ ব্যাখ্যা
  4. ঘসমাজে বসবাসকারী মানুষের আচরণের আলোচনা ও মূল্যায়ন

৯৫. মূল্যবোধ (Values) কী?

  1. কমানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড
  2. খশুধুমাত্র মানুষের প্রাতিষ্ঠানিক কার্যাদি নির্ধারণের দিক নির্দেশনা
  3. গসমাজ জীবনে মানুষের সুখী হওয়ার প্রয়োজনীয় মনোভাব
  4. ঘমানুষের সঙ্গে মানুষের পারস্পরিক সম্পর্ক নির্ধারণ

৯৭. সুশাসনের পূর্বশর্ত হচ্ছে -

  1. কমত প্রকাশের স্বাধীনতা
  2. খপ্রশাসনের নিরপেক্ষতা
  3. গনিরপেক্ষ বিচার ব্যবস্থা
  4. ঘনিরপেক্ষ আইন ব্যবস্থা

৯৮. সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (Millennium Development Goals) অর্জনে সুশাসনের কোন দিকটির উপর গুরুত্ব দেয়া হয়েছে?

  1. কসুশাসনের সামাজিক দিক
  2. খসুশাসনের অর্থনৈতিক দিক
  3. গসুশাসনের মূল্যবোধের দিক
  4. ঘসুশাসনের গণতান্ত্রিক দিক

মানসিক দক্ষতা ৪টি প্রশ্ন

৫৬. কোনো বিয়ে অনুষ্ঠানে হঠাৎ করে আপনার পোশাকটি বিশ্রীভাবে ছিড়ে নষ্ট হয়ে গেল। এ অবস্থায় কি করবেন?

  1. কছেঁড়া অংশটুকু ধরে রাখার চেষ্টা করবেন
  2. খবিয়ে বাড়ী ছেঁড়ে চলে যাবেন
  3. গপোশাকের ছেঁড়া অংশটুকু যেভাবে আছে সেভাবে রাখবেন
  4. ঘআপনার কাছাকাছি যারা আছেন তাদের পরামর্শ নেবেন

কুইক টেস্ট

৩৫তম বিসিএস (২০১৫) প্রিলিমিনারি থেকে

বিষয় (এক বা একাধিক)
প্রশ্ন
সময়